চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শাকিব খান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 17, এপ্রিল 2018
in বিনোদন
A A
শাকিব খান

১৯ বছরের ক্যারিয়ারে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান। তবে এবার একটু ভিন্ন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই চিত্রনায়ককে।

সেই চরিত্র হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এক সৈনিকের।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এক কলেজ শিক্ষকের চরিত্রে দেখা মিলবে শাকিবকে।

শাকিবের  নতুন এমন চরিত্রে দেখা যাবে যৌথ প্রযোজনায় নির্মিত নতুন একটি ছবিতে। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এই ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবিতে দেখা যাবে শাকিব খানের মধ্যে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা। বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হবেন তিনি। আর এই মানসিকতা থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন পাশাপাশি একটি কলেজের শিক্ষকের চরিত্রেও দেখা যাবে তাকে।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। ছবির নামের মতো শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তাও চূড়ান্ত হয়নি।

আবদুল আজিজ বলেন, শাকিব খান এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করার পর নায়িকার বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে, আমরা চাচ্ছি নতুন কাউকে নিতে।

জানা গেছে, এই ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক চেয়েছেন ৭০ লাখ টাকা।

পারিশ্রমিকের বিষয়ে তিনি বলেন, ছবির গল্প শাকিব পছন্দ করেছেন। তাকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিতে চেয়েছি। সবকিছু চূড়ান্ত হবে এ মাসেই। শুটিং শুরুর পরিকল্পনা করেছি জুলাই মাসে।

নতুন ছবিটির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর। অন্যান্য চরিত্রেও চমক থাকবে।

এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ের জন্য শাকিব খান এখন লন্ডন অবস্থান করছেন। ২০ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

‘ভাইজান এলো রে’ আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে শাকিবের নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার, পরিচালক জয়দীপ মুখার্জি।

Tags: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়ারাজ চক্রবর্তীলিড বিনোদনশাকিব খান
Previous Post

‘মন্দ’ থেকে মেয়েকে রক্ষা করবেন সানি লিওন

Next Post

‘হাইকোর্ট মাজার’ মসজিদে রাজীবের জানাজা সম্পন্ন

Next Post
রাজীব

‘হাইকোর্ট মাজার’ মসজিদে রাজীবের জানাজা সম্পন্ন

বিএনপি

‘বিএনপি নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT