চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর আদর্শেই আজকের সমৃদ্ধশালী বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 18, অক্টোবর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান বলেছেন: পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড হয়েছে ব্যক্তি পর্যায়; কিন্তু পরিবারসহ হত্যাকাণ্ড পৃথিবীতে বিরল। কি দোষ করেছিল ছোট শিশু রাসেল? বাংলার মানুষ জানতে চায়। কি অন্যায় করেছিল? সমগ্র পৃথিবীর মানুষ জানতে চায়। আমাদের অনেক দূর যেতে হবে।

তিনি আরও বলেন: কেউ আমাদের পথ রোধ করতে পারবেনা। সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করে ঘাতকরা চেয়েছিল এদেশ থেকে, বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে। বঙ্গবন্ধুর আদর্শেই আজকের সমৃদ্ধশালী বাংলাদেশ যার রূপকার শেখ হাসিনা।

আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটি’র স্বাধীনতা হলে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ধর্মের নামে ব্যবসা বাংলার মাটিতে আর চলবেনা। ইসলাম নিয়ে ফতোয়া চলবেনা। একাত্তরের দালালরা আমাকে নিয়ে বিরোধিতা করে, কুশপুত্তলিকা দাহ করে। আমাকে কেউ দাবায় রাখতে পারবেনা, সাহস থাকলে সামনে এসে কথা বলুন। বাংলার মাটিতে এমন শক্তি জন্ম হয়নি যে আমাকে দাবায় রাখতে পারে। এদেশের যত ইতিহাস তা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পঁচাত্তরের পরে এদেশ ছিল বিচারহীনতার দেশ। ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল জিয়া, আর খালেদা এর ধারাবাহিকতা বজায় রেখেছে। জিয়া ছিল পাকিস্তানের গুপ্তচর, মুক্তিযোদ্ধাদের হত্যাকারী। পনের আগস্টের এক নাম্বার আসামী। এই বাংলার মাটিতে অনেক বিচার হয়েছে। খুনি জিয়ার মরনোত্তর বিচারও হবে। জিয়ার নামে কোনো স্থাপনা এদেশে থাকবে না। জিয়া উদ্যানে জিয়ার মাজার থাকবেনা। জিয়া কি পীর ছিল? বলেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো ও বলেন, বিভিন্ন বিভিন্ন সামাজিক মিডিয়ায় আমাকে নিয়ে নানা কথা হচ্ছে, কেউ কেউ ক্ষমা চাইতে বলেছেন! সাবধান হয়ে যান। ক্ষমা চাইলে একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাছে ক্ষমা চাইব। ধর্মান্ধ ইসলাম নিয়ে যারা ব্যবসা করে তাদের কথায় ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। সংসদ সদস্য হিসেবে সংবিধান নিয়ে কথা বলার অধিকার আমার আছে। কুশপুত্তলিকা দাহ না করে সাহস থাকলে সামনে আসার আহবান জানান তিনি।

একাত্তরের পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে জাতির পিতার অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই সন্তান এই বাংলার সতের কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতীক মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাঁচিয়ে রেখেছে। আর বিএনপি মিডিয়া ডেকে ঘরের মধ্যে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করে। এইসব রাজাকারদের বাংলার মাটিতে রাজনীতি করতে দেয় হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক মন্ত্রী মো.শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বলরাম পোদ্দার।

পরে প্রতিমন্ত্রী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৫ খুনী বিদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে স্বীকার করে না। তাদের জাতির পিতা নাকি খুনী জিয়া। এই সব খুনীদের বিচার এদেশের মাটিতে হবেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম গোলাম কিবরিয়া।

Tags: ডা: মো: মুরাদ হাসান
Previous Post

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলার বিষয়ে যা বললেন রিজভী 

Next Post

কোন ধর্মই হিংসা-হানাহানি সমর্থন করে না

Next Post
প্রচণ্ড ঝড়ের কারণে একটি হোটেল ভেঙে পড়েছে, আসবাবপত্র ও উপকরণ ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ধর্মই হিংসা-হানাহানি সমর্থন করে না

বাংলাদেশ যুব ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT