চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে সাখাওয়াত হোসেনের বই ‘মুক্তির দূত শেখ মুজিব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 পূর্বাহ্ন 19, এপ্রিল 2021
in শিল্প সাহিত্য
A A
Book cover of 'শেখ মুজিব' by Sakhawat Hossain with a portrait of Sheikh Mujibur Rahman. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক মো. সাখাওয়াত হোসেন রচিত ‘মুক্তির দূত শেখ মুজিব’ গ্রন্থটি অন্বেষা প্রকাশন থেকে ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়। বইটি বর্তমানে রকমারি.কম এ পাওয়া যাচ্ছে। বইটির বিশেষত্ব হচ্ছে; অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় গ্রন্থটি রচিত হয়েছে সকল পেশা শ্রেণির মানুষের উপযোগ্য করে। গবেষণাভিত্তিক উপায়ে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে বই-এ সন্নিবেশিত করে বইটির সাহিত্যমান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

আলোচ্য বইটিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে মূলত দুটিভাগে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। প্রথম ভাগে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধুর ভূমিকা এবং দ্বিতীয় ভাগে স্বাধীনতা পরবর্তী সময়ে সদ্য স্বাধীন স্বদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আপ্রাণ প্রচেষ্টাকে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে, মূল্যায়নের ভার পাঠকের।

এমন জীবন তুমি করিবে গঠন/মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন; কবির বাণীর মতো প্রত্যেক মানুষের অর্থপূর্ণ জীবনই সকলের জন্য পৃথিবীকে বাসযোগ্য ও নিরাপদ হিসেবে তৈরি করতে পারে। ইতিহাসের পরিক্রমায় সুন্দর, সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক পৃথিবী বিনির্মাণের স্বার্থে অসংখ্য মানুষের ত্যাগ ও সমুহান অবদান রয়েছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অকৃত্রিম অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর নেতৃত্বের বহুমুখিতা, ক্যারিশম্যাটিক দক্ষতার প্রয়োজনীয়তা বিশ্বব্যাপী সমাদৃত এবং আন্দোলন সংগ্রাম ও মাহাত্ম্যের স্বার্থে বঙ্গবন্ধু একটি পূর্ণাঙ্গ জীবন পেয়েছিলেন।

কেননা তিনি দীর্ঘদিন ধরে নির্যাতন ও শোষণের মধ্যে বেড়ে উঠা একটি জাতিকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি উপহার দিতে পেরেছেন।

দেশভাগের কিছুদিন পর থেকেই শোষণের মাত্রা ও আকাঙ্খার বেদনায় পর্যবসিত হয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যেকটি আন্দোলনে অগ্রসেনানীর ন্যায় ভূমিকা পালন করে শেখ মুজিব বঙ্গবন্ধু এবং বিশ্ববন্ধুতে সমাদৃত হন। বহির্বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দেশগুলোর মধ্যকার পারস্পারিক সম্পর্ক অটুট রাখার প্রয়াসে বঙ্গবন্ধু নিরলস কাজ করেছেন।

সমসাময়িককালে সমগ্র বিশ্বে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, যুদ্ধবিধ্বস্ত দেশ পরিচালনা ও স্বদেশ বিনির্মান, নীতি ও আদর্শের উপর আলোচনা হচ্ছে এবং বঙ্গবন্ধুর অনুসৃত নীতি ও আদর্শ বর্তমান সময়ের প্রেক্ষিতে আরো বেশি প্রাসঙ্গিক মর্মে বোদ্ধারা মতামত দিচ্ছেন। আলোচ্য গ্রন্থে উপর্যুক্ত বিষয়গুলোই সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Tags: বুক রিভিউমো. সাখাওয়াত হোসেন
Previous Post

অর্থমন্ত্রীর জামাতা দিলশাদ হোসেন মারা গেছেন

Next Post

সংক্রমণ ও মৃত্যুবিহীন দিন দেখলো স্পেন

Next Post
স্পেনে স্বাস্থ্যকর্মীরা সংক্রমণ মুক্ত দিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্রমণ ও মৃত্যুবিহীন দিন দেখলো স্পেন

জনসমাগমের দৃশ্য, ধর্মীয় অনুষ্ঠান, মুসল্লিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতের সাথে সমঝোতা নয়, প্রতিরোধই হোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT