চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক হতে পারে না: আশরাফ

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
11:39 পূর্বাহ্ন 04, আগস্ট 2015
in রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় দিবসকে সার্বজনীনভাবে পালন করতে চান তারা। শোকের মাসের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক হতে পারে না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন সৈয়দ আশরাফ।

আশরাফুল ইসলাম বলেন, ঘাতকদের শুধু বঙ্গবন্ধুকে হত্যা করাই নয়, তাদের উদ্দেশ্য ছিলো, তার সর্বোচ্চ অবদান বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া।

তিনি বলেন, আমরা চাই সবাই মিলে সর্বজনীনভাবে জাতির পিতার মৃত্যু দিবস পালন করি। আমরা বিভাজন চাই না। তাই বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম আপনি দয়া করে ১৫ আগষ্ট জন্মদিন পালন না করে আপনি ১৬ তারিখে করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধুর অবদান ও আদর্শ নিশ্চিহ্ন করতে তাকে সপরিবারে হত্যা করেছিলো তারা সফল হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশে আমরা কোনো তর্ক-বিতর্ক দেখতে চাই না। আমরা চাই যে যার যোগ্য আসন সেই আসনই তার প্রাপ্য। বঙ্গবন্ধুর প্রাপ্য এই বাংলাদেশ।

দেশের সকল সিটি কর্পোরেশনসহ নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে বঙ্গবন্ধুর জন্মদিনে উৎসব এবং শাহাদাতের দিনে শোক পালনে এগিয়ে আসার আহবানও জানান সৈয়দ আশরাফ।

Tags: আওয়ামী লীগবঙ্গবন্ধুশোক দিবসসৈয়দ আশরাফ
Previous Post

‘রাকিবের পরিবারের পাশে কি আমরা দাঁড়াবো না?’

Next Post

ড্রোন হামলার আশঙ্কায় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র

Next Post

ড্রোন হামলার আশঙ্কায় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান ও মিয়ানমারে বন্যায় শতাধিক প্রাণহানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT