চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘মৃতের আত্মহত্যা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 10, আগস্ট 2019
in বিনোদন
A A

শোকাবহ ১৫ আগস্টের ঘটনা নিয়ে লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল ফজলের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরী হয়েছে বিশেষ কাহিনীচিত্র ‘মৃতের আত্মহত্যা’। যার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো শনিবার (১০ আগস্ট)।

একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত জাতীয় শোক দিবসের বিশেষ এই কাহিনীচিত্রটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।

একুশে টেলিভিশনের প্রধান কার্যালয়ে নাটকটির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ. কে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব.), লে.কর্নেল সাজ্জাদ আলী (অব:)-বীরপ্রতীক ও কাহিনীচিত্রের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য কলাকুশলিরা।

প্রিমিয়ার শো-এর এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমি এই গল্পটি (মৃতের আত্মহত্যা) অনেক আগে পড়েছি। এই কাহিনীচিত্রের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর প্রতি এদেশের মানুষের আবেগকে লালন করতে পারবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা।

আবুল ফজলের এই গল্প নিয়ে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী।

মৃতের আত্মহত্যা নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ গোলাম সোহরাব দোদুল। এটি নিয়ে তিনি বলেন, বাঙালি হিসেবে আমাদের সবার দায়িত্ব মুক্তিযুদ্ধকে ধারণ করা। আর মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু। সব সময় তাকে ধারণ করেছি। এই কাহিনীচিত্রটি নির্মাণের মধ্য দিয়ে একটু হলেও ইতিহাসের অংশ হতে পেরেছি।

Tags: কাহিনিচিত্রগোলাম সোহরাব দোদুলমাসুম রেজা
Previous Post

সমুদ্রে নেমে নিখোঁজ দুই যুবক

Next Post

তিন সিনেমায় বড় পর্দার ঈদ: অপ্রতিদ্বন্দ্বি শাকিব

Next Post

তিন সিনেমায় বড় পর্দার ঈদ: অপ্রতিদ্বন্দ্বি শাকিব

উপমহাদেশের ক্রিকেটে এখন মূল আকর্ষণ কোচ নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT