চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে গান্ধী পুরস্কার দেয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 23, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ভারতের পতাকা একসঙ্গে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরনোত্তর পুরস্কারটি দেয়া হল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মান।’ এতে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষত, যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু যার ভিত গড়েছিলেন।

পুরস্কারটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চির-গভীর সম্পর্কের প্রতিও একটি সম্মাননা। এটি এমন এক সময় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যখন উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যখন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরছে, ঠিক সেই মুহূর্তে এই পুরস্কার এদেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে এবং একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে তাঁর আজীবনের সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে।’ এতে আরো বলা হয়, এ উপলক্ষে বাংলাদেশের জনগণ দুই মহান নেতা বাপুজি ও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানায়। যাঁদের মূল্যবোধ ও আদর্শ আজও একটি শান্তিপূর্ণ, শোষণ, অন্যায়-অবিচার ও বঞ্চনা মুক্ত বিশ্ব গড়তে আজও প্রেরণার উৎস হয়ে রয়েছে।

Previous Post

ঢাকা-থিম্পু যোগাযোগ বাড়ানোর তাগিদ ভুটানের প্রধানমন্ত্রীর

Next Post

বঙ্গবন্ধু সেতু প্রকল্পে কর্মরত ৮ বি‌দেশী নাগ‌রিকসহ ১৬ জন ক‌রোনায় আক্রান্ত

Next Post
স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু প্রকল্পে কর্মরত ৮ বি‌দেশী নাগ‌রিকসহ ১৬ জন ক‌রোনায় আক্রান্ত

ভারতের নিরাপত্তা বাহিনীর গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলায় নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT