চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 14, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন আবেদন

বগুড়া -৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বিএনপি। খালেদা জিয়া মুক্ত হয়ে ওই আসন থেকে নির্বাচন করবেন বলেও গুজব রয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনানুষ্ঠানিকভাবে জোট নেতাদের এই ব্যাপারে তার দলীয় মনোভাব প্রকাশ করেছেন বলে জানা গেছে।

জোটের সভায় অংশ নেওয়া লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, যে আসনটিতে বিএনপি মহাসচিব বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেননি, সেখানে সরকার নতুন নির্বাচন দিতে যাচ্ছে। আর বিএনপি আসনটির উপ-নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক।

ইরান বলেন, এটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গতকাল বৈঠকে মহাসচিব আমাদেরকে বলেছেন যে, ‘একটি বিষয়ে একটু শেয়ার করি আপনাদের সামনে, বগুড়া-৬ আসনে যে নির্বাচন হবে সেটি এবং একটি সংরক্ষিত মহিলা আসন আমরা পাবো। এই দুটি বিষয় নিয়ে আমরা আমাদের ফোরামে আলোচনা করবো। এরপর এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনাদের সাথে আলোচনা করেই আমরা চূড়ান্ত গ্রহণ করবো।

আসনটিতে কে প্রার্থী হচ্ছেন বা কোনো নারী প্রার্থী হওয়ার ব্যাপারে কথা হয়েছে কিনা, জানতে চাইলে ইরান বলেন, এখন পর্যন্ত আমরা জানি না। এই বিষয়ে আলোচনা হয়নি।

অনেকে ধারণা করছেন, বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বগুড়া- ৬ আসনে প্রার্থী হবেন। এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা, জানতে চাইলে ২০ দলীয় জোটের এই নেতা বলেন, ম্যাডামের মুক্তির ব্যাপারটি তো এখন পর্যন্ত আসেনি। তাই না? বরং তাকে এখন কেরানিগঞ্জে বিচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না।

৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে জোটগতভাবে ৮টি আসন লাভ করে। তার মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জেতার পরও শপথ গ্রহণ করা থেকে বিরত থাকেন। বগুড়া-৬ আসনটি মূলত বেগম খালেদা জিয়ার।

Previous Post

ফারহান-ইভানার ‘এখন তুমি’

Next Post

খালেদা জিয়া ভাল আছেন, রোজা রাখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ফাইল ফটো

খালেদা জিয়া ভাল আছেন, রোজা রাখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

কান চলচ্চিত্র উৎসব: যে ৫ ছবি মুগ্ধ করবে দর্শকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT