চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় গিয়ে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2017
in বাংলাদেশ
A A

দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে বগুড়ার আদমদিঘীতে শান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি বলেছেন, ‘২০১৯ সালের মধ্যে যে নির্বাচন অনুুষ্ঠিত হবে, আপনারা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদের নির্বাচিত করে দেবেন। যাতে করে আমরা পুনরায় আপনাদের সেবা করার সুযোগ পাই।’

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারো পিছিয়ে যেতে পারে-এমন আশঙ্কা ব্যক্ত করে প্রধানন্ত্রী  আরও বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো, নৌকা যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষ কিছু পায়। আর ধানের শীষ যখন ক্ষমতায় আসে তখন ধানে চিটা ধরে যায় এবং দেশে খাদ্যাভাব দেখা দেয়। দেশে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হয়।’

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মৃধার সভাপতিত্বে জনসভায় সভায় আরো বক্তৃতা করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুদ স্বপন, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, সাংসদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, শহীদুজ্জামান সরকার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Tags: নির্বাচননৌকাপ্রধানমন্ত্রী
Previous Post

ব্লগার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করুন: অজয় রায়

Next Post

স্পঞ্জ কেক থেকে নারকেল তেল, তেল থেকে জুতা সবকিছুতেই ভাষা শহীদরা

Next Post

স্পঞ্জ কেক থেকে নারকেল তেল, তেল থেকে জুতা সবকিছুতেই ভাষা শহীদরা

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT