চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগটুই-কাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় হাতাহাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 28, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পশ্চিমবঙ্গ বিধানসভায় হাতাহাতি ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুই-কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় উত্তেজনা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার এ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে দেখানোর বিক্ষোভের একপর্যায়ে ক্ষমতাসীন তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বিজেপি বিধায়করা। হাতাহাতির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ভারতের গণমাধ্যমগুলো বলছে: উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান তৃণমূল ও বিজেপি বিধায়করা। পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিত ভাবে ‘অশান্তি’ করেছে বিজেপি। তার বক্তব্য, রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।

বিধানসভায় হাতাহাতিতে নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসা নিতে তিনি ভর্তি হয়েছেন এসএসকেএমে। উদ্ভুত পরিস্থিতিতে বিজেপির সাত বিধায়ক অসুস্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। তাদের নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে।

এর আগে, বগটুইতে নিরীহ মানুষের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাদের থামানোর চেষ্টা করলেও তাতে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।

Tags: তৃণমূল কংগ্রেসবিজেপি
Previous Post

বাম ঐক্যজোটকে ‘জামায়াত-বিএনপির দোসর’ বলে হরতালে যুবলীগের প্রতিবাদ কর্মসূচি

Next Post

৪ দিন পর করোনায় আবারও মৃত্যু, শনাক্ত ৮১

Next Post
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দিন পর করোনায় আবারও মৃত্যু, শনাক্ত ৮১

নাঈমের ব্যাট হাতে উল্লাস, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধারণ ব্যাটিংয়ে ৫ ম্যাচেই নাঈমের ৫০০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT