চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিস মাতাচ্ছে জাহ্নবীর ‘রুহি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 14, মার্চ 2021
in বিনোদন
A A
জাহ্নবী কাপুরের 'রুহি' সিনেমার দৃশ্য, তিনজন অভিনেতা ভয়ে ভরা মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী সময়ে বলিউড প্রেক্ষাগৃহ আবারও প্রাণ ফেরাল রাজকুমার রাও, জাহ্নবী কাপুর ও বরুণ শর্মা অভিনীত সিনেমা ‘রুহি’ মুক্তির মধ্য দিয়ে। ছবিটি মুক্তি পেয়েছে গেল ১১ মার্চ। মূলত এই ছবিটি হলো করোনা পরবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত হিন্দি চলচ্চিত্রের জন্য এক নতুন সূচনা সরূপ।

তবে দীর্ঘ সময় পর বলিউড প্রেক্ষাগৃহে ছবিটি কেমন আয় করবে সেটি নিয়ে বেশ সন্ধিহানে ছিল চলচ্চিত্র বিশ্লেষকরা। কিন্তু সকলের ভূল ভাঙ্গিয়ে সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ৩.০৬ কোটি রুপি আয় করে সাড়া জাগিয়ে দিয়েছে। এদিকে মুক্তির তিন দিনে ছবিটির আয় সর্ব মোট দাড়িয়েছে ৮.৭৩ কোটি রুপি। যার ভেতর শুক্র ও শনিবার ছবিটি যথাক্রমে আয় করেছে ২.২৫ এবং ৩.৪২ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন সামনের দিন গুলোতে ছবিটির আয় আরো কিছুটা বাড়তে পারে। তবে স্বাভাবিক সময়ে ছবিটি মুক্তি পেলে ৯-১০ কোটি রুপি আয় হতো বলে ধারণা করেছেন তারা।

‘রুহি’ মূলত দীনেশ বিজন প্রযোজিত ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি। যেটি বলিউডের হরর-কমেডির তালিকায় নতুন সংযোজন। ‘রুহি’ এমন এক ভূত যে গাইতে খুব ভালোবাসে। আর যদি সে কোনো বাড়ির বিয়ের খবর পায়, তখন বরকে ঘুম পাড়িয়ে রাখে আর এ সময়টায় সে কনের ওপর ভর করে। কিংবা মধুচন্দ্রিমায় যাওয়া নববধূদের অপহরণ করে। এমনই রহস্যেভরা চরিত্রে দারুণ অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী। তবে রুহিই ভূত নাকি রুহি ভূতের কবলে পড়ে সে দ্বন্দ্ব পরিচালক ধরে রেখেছেন।

ছবিটি গেল বছরের জুন মাসে মুক্তির অপেক্ষায় থাকলেও করোনা পরিস্থিতির কারণে যথাসময়ে মুক্তি পায়নি। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নাগালের ভেতর আসলে ‘রুহি’র প্রযোজক ও পরিচালক ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবারই সিদ্ধান্ত নেন।

Tags: জাহ্নবী কাপুরবরুণ শর্মারাজকুমার রাওরুহি
Previous Post

নতুন সিনেমায় জুটি বাঁধছেন সিয়াম-পরীমনি

Next Post

রপ্তা‌নিকারকদের জন্য নীতি সহায়তার সময়সীমা বাড়ল আরও ৩ মাস

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তা‌নিকারকদের জন্য নীতি সহায়তার সময়সীমা বাড়ল আরও ৩ মাস

আইনজীবীরা মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবীকে 'গ্রেপ্তার-নির্যাতনের' অভিযোগে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT