চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে ‘গাড়ি হামলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
মেলবোর্নে গাড়ি হামলার ঘটনায় আহত ব্যক্তির উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের বক্সিং ডে টেস্টের মাত্র পাঁচদিন আগে মেলবোর্নে ভিড়ের ভেতর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ঘটনাটিকে ভিক্টোরিয়ান পুলিশ বলছে ‘অনাকাঙ্ক্ষিত ব্যাপার’। অন্যদিকে সন্ত্রাসী যোগসূত্রের কথা এখন পর্যন্ত উল্লেখ না করলেও গণমাধ্যম বলছে ‘গাড়ি হামলা’। বলা হচ্ছে হামলাকারী গাড়ির চালকের মাদক গ্রহণের প্রবণতা আছে।

ক্রিকইনফো জানিয়েছে, মাঠ থেকে মাত্র দুই কিলোমিটার দূরের ওই ঘটনার পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা নিরাপদে আছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিন্ড্যারস স্ট্রিটের জনাকীর্ণ এলাকায় একটি গাড়ি ঢুকে পড়ে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম বলছে, ১৪ থেকে ১৬ জন এই ঘটনায় আহত হয়েছে। কয়েক জনের অবস্থা গুরুত্বর। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে একজন ড্রাইভার।

ইংলিশ ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘ফিলিন্ডারস স্ট্রিটের ঘটনার পর সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট নিরাপদে আছে’। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো বিবৃতি না দিলেও খেলোয়াড়দের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মেলবোর্নে গাড়ি হামলার ঘটনায় ধ্বংসস্তূপ ও পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে ফিলিন্ডারস স্ট্রিট মাত্র দুই কিলোমিটার দূরে। শহরের এই এলাকাটিতে বেশি জনসমাগম হয়।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সরব। দুই বছর আগে ওই নিরাপত্তার অজুহাতে তারা বাংলাদেশ সফর স্থগিত করেছিল। তারপর নানা শর্ত দিয়ে দেশটি ঢাকায় আসে।

মেলবোর্নে গাড়ি হামলার ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অ্যাশেজ সিরিজে হামলা হতে পারে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

গত বছরও পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে উত্তেজনা ছড়ায়। ভিক্টোরিয়ান পুলিশ ম্যাচের কয়েকদিন আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

Tags: বক্সিং ডে টেস্ট
Previous Post

তবুও ফাইনালে নিজেদের ‘ফেভারিট’ বলছে ভারত

Next Post

গানের জন্য আমার তাড়াহুড়ো নেই: খালিদ

Next Post

গানের জন্য আমার তাড়াহুড়ো নেই: খালিদ

সামাজিক মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্বদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT