চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া পাওনার পুরোটাই পেলেন কুবরা-শায়লারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 17, মে 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ছয় নারী ও এক পুরুষ প্রতিনিধি দল বকেয়া পাওনা চুক্তিপত্র দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগের পর দুই বছর ধরে বকেয়া থাকা পাওনা বুঝে পেলেন শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ৬ খেলোয়াড়।

মঙ্গলবার খাদিজাতুল কুবরা, শায়লা শারমিনদের ডেকে পুরো টাকাই তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। শেখ রাসেল একাডেমির সদ্য নিয়োগ পাওয়া ম্যানজার রাশেদা রহমান রুবি চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

পাওনা আদায়ে অগ্রণী ভূমিকা পালন করা ক্রিকেটার শায়লা শারমিন চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘প্রাপ্য টাকার পুরোটা পাব কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল। পুরোটা পেয়ে ভালো লাগছে। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই আরেকটি লিগের আগে তারা পদক্ষেপ নিয়েছে।’

দুই মৌসুম পর মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে বুধবার। ১২ দলের আসরের ভেন্যু বিকেএসপি। লিগ শুরুর আগেরদিন পাওনা মিটিয়ে দেয়ার পেছনে বিসিবি থেকে চাপও ছিল ক্লাবের উপর।

বোর্ড চিঠি দিয়ে দ্রুত টাকা পরিশোধের অনুরোধ জানায়, চিঠিতে বলা হয় সমস্যার সমাধান না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তারপরই টাকা পরিশোধে উদ্যোগী হয় ক্লাবটি।

৬ ক্রিকেটারের ৬ লাখের মতো টাকা বকেয়া রেখেছিল সবশেষ আসরে তৃতীয় হওয়া ক্লাবটি। তার আগে বিসিবিতে চিঠি দেয়ার পর শুধুমাত্র রুমানা আহমেদের বকেয়া পাওনা পরিশোধ করে শেখ রাসেল। বাকিদের পাওনা তারা মেটাল লিগ শুরুর আগের সন্ধ্যায়।

দলের সবার পাওনা আদায় করতে গিয়ে বিপাকেই পড়েন রুমানা। টাকা চাওয়ায় ক্লাবটির তখনকার ম্যানেজারের জাকির হোসেনের কটু কথাও শুনতে হয়। পরে বোর্ডে অভিযোগ জানানোর পর শুধুমাত্র নিজের টাকা বুঝে পান এ অলরাউন্ডার।

ছেলেদের ক্লাব ক্রিকেটে খেলোয়াড়দের পাওনা নিয়ে গড়িমসির চিত্র দেখা যায় হরহামেশাই। বিসিবির কাছে অভিযোগ জানালে সুরাহা হতেও সময় লাগে না। তবে নারী ক্রিকেটারদের বেলায় একই সমস্যার সমাধান হল প্রায় দুই বছর পর।

করোনার কারণে দুই বছর হয়নি মেয়েদের প্রিমিয়ার লিগ। ২০১৯ সালে হওয়ায় সবশেষ আসরে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি তাদের অধিকাংশ ক্রিকেটারের পাওনা বকেয়া রাখে। কারো অর্ধেক কারো এক-তৃতীয়াংশ।

লকডাউনের কঠিন সময়ে অর্থ সংকটে পড়ে ক্লাবের সঙ্গে যোগাযোগ করলে কেবল আশ্বাসেই মাসের পর মাস অতিবাহিত করে দেয়া হয়।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগবকেয়াবিসিবিলিড স্পোর্টসশায়লাশেখ রাসেল
Previous Post

সেনাপ্রধানের সাথে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ’র প্রতিনিধিদের সাক্ষাৎ

Next Post

যে দল নিয়ে ভারতে আসছে সাউথ আফ্রিকা

Next Post
সাউথ আফ্রিকা ক্রিকেট দল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দল নিয়ে ভারতে আসছে সাউথ আফ্রিকা

সিয়াম ওজন বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৯ কেজি ওজন বাড়িয়েছি: সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT