চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই মেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের তিন উপন্যাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in শিল্প সাহিত্য
A A

আসছে অমর একুশে বইমেলা-২০১৯। তার আগেই ভেসে আসছে নতুন বইয়ের গন্ধ। প্রকাশনা আর ছাপাখানায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। আর এই বই মেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের তিনটি নতুন বই।

এর মধ্যে উপন্যাস ‘অমাবস্যায় কালো চাঁদ’ ও সায়েন্স ফ্যান্টাসি ‘বোবা’ প্রকাশ করছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। এছাড়া কিশোর সায়েন্স ফ্যান্টাসি ‘মৃত্যুপুরী টাইটান’ প্রকাশ করছে শিশু কিশোরদের প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই।

ব্যতিক্রমী উপন্যাস ‘অমাবস্যায় কালো চাঁদ’ জীবনযুদ্ধে দুই মেরুতে ছিটকে পড়া দুই বন্ধুর একে অন্যকে দিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টার বিষয়কে উপজীব্য করে লেখা। তথ্যপ্রযুক্তির এই যুগেও লেখক তার উপন্যাসটিতে কাহিনীর প্রয়োজনে অনেকগুলো চিঠির স্থান দিয়েছেন। জীবনযুদ্ধে পরাজিত কিন্তু মানসিকভাবে সুখী এক বন্ধু অঢেল বিত্তবৈভবের মধ্যেও অসুখী বন্ধুর কাছে একের পর এক চিঠিতে বর্ণনা করে গেছেন তার জীবনের ঘটনাপুঞ্জী।

এছাড়া লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘বোবা’ আসন্ন সময়গুলোতে টেনে নিয়ে যাবে মানুষকে। যখন পৃথিবীর গণ্ডির বাইরেও গ্যালাক্সিজুড়ে বিচরণ করবে মানুষ। যে মানুষরা কথা বলার শক্তি হারিয়ে ফেলবে টকটোপ্যাথির প্রভাবে।

এবারের বইমেলায় লেখকের কিশোর সায়েন্স ফ্যান্টাসি ‘মৃত্যুপুরী টাইটান’ একটি টান টান উত্তেজনার উপন্যাস। কিশোররা এই উপন্যাসে একই সঙ্গে রহস্য, অ্যাডভেঞ্চার ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্বাদ পাবে, এমনটাই মনে করছেন লেখক।

‘অমাবস্যায় কালো চাঁদ’ ও ‘বোবা’ বই দুটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ‘মৃত্যুপুরী টাইটান’ এর প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।

গদ্য এবং কবিতা দু’মাধ্যমে বিচরণ হলেও রকিবুল ইসলাম মুকুল কথাসাহিত্যে মানব জীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। তিনি মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তার সাহিত্যকে গতিময় করেন। তার উপন্যাসে বাস্তবতা এবং মানুষের স্বপ্নময় নিজস্ব ভূবনের দ্বৈরথকে একীভূত করে পাঠকদের নিজস্ব একটি ভূবনে নিয়ে যান।

‘অমাবস্যায় কালো চাঁদ’ ও ‘বোবা’র প্রকাশক আফজাল হোসেন জানান, রকিবুল ইসলাম মুকুল গত কয়েক বছর ধরে নিয়মিত লিখছেন। মানুষের জীবনের চলমান ঘটনাগুলি খুঁঁটিনাটি ব্যবচ্ছেদ করে তিনি সাবলীল গল্প বলার ধরণে উপন্যাসের পটভূমিতে পাঠককে টেনে নিয়ে যান। আশা করি এবারের বইগুলো ও পাঠকপ্রিয় হবে। আমরা এটাও আশা করি যে পাঠকরা বই কিনবেন এবং এবারের অমর একুশে বইমেলা হবে পাঠক-লেখক ও প্রকাশকদের মিলনমেলা।

এদিকে ‘মৃত্যুপুরী টাইটান’ প্রকাশক কাদের বাবু জানান, বাবুই মূলত শিশু-কিশোরদের উপযোগী বই প্রকাশ করে থাকে। এবারই প্রথম রকিবুল ইসলাম মুকুলের একটি বই আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে প্রকাশ করছি। আশা করি কিশোররা ‘মৃত্যুপুরী টাইটান’ বইটি পড়ে পাঠের আনন্দ যেমন পাবে, সেই সঙ্গে তাদের কল্পনাশক্তি আরও বিকশিত হবে। কারন লেখক বইটির পাতায় পাতায় কল্প বিজ্ঞানের সঙ্গে রহস্য ও অ্যাডভেঞ্চার খুব মুন্সিয়ানার সঙ্গে জুড়ে দিয়েছেন।

Tags: উপন্যাসরকিবুল ইসলাম মুকুল
Previous Post

ঘুমন্ত গৃহবধূকে পুড়িয়ে হত্যা

Next Post

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

Next Post
কুমিল্লায়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT