চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`বইমেলায় হোক জঙ্গিবাদবিরোধী বিপ্লব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

আর ক’দিন পরই শুরু হচ্ছে বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা। প্রতি
বছরের মতো এবারো আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমী প্রাঙ্গন
থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া বরাবরের মতো এবারো
মেলাপ্রাঙ্গন থেকে বের করা হবে আনন্দ আলো বইমেলা প্রতিদিন।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, বইমেলাতে অনেকের বই আসে। যাদের নতুন বই আসে তাদের মধ্যে উদ্দীপনা একটু বেশি থাকে। এবারে চেষ্টা থাকবে তাদের খানিকটা সুযোগ দেওয়ার।

সংবাদ সম্মেলনে বইমেলা এবং বইয়ের ইতিহাস টেনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এবারের বইমেলাকে জঙ্গিবাদবিরোধী একটি বিপ্লব হিসেবেই আখ্যায়িত করতে চাই। এরমধ্যে দিয়েই তৈরি হোক জঙ্গিমুক্ত একটি রাষ্ট্র। সেই সঙ্গে এই মেলার বাণিজ্যিক দিকটাও উপেক্ষা করা যায়না। আমাদের দেশের মানুষকে জ্ঞানের জগতে পাঠাতে বইমেলাকে আরো সুন্দর ও প্রসারিত করতে হবে।

কবি লুৎফর রহমান রিটন বলেন, বইমেলায় প্রচুর নতুন লেখকের উদয় হয়। বরং তাদের ভিতটাই বেশি থাকে। তাদের কিছু দাবী থাকে। চ্যানেল আইকেও তারা একটি বিশেষ জায়গা দেয়। 

আইএফআইসি ব্যাংকের পরিচালক শাহ আলম সারোয়ার বলেন, আমরা ভালো কোনো কাজের সঙ্গে থাকতে চাই। তাই এবারে আমরা সব পাঠককে বলতে চাই আপনারা বই কিনুন কিন্তু দেখেশুনে ভালো বই কিনুন।

আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন বিকেল ৫টা ৩০মিনিটে। এবারো মেলাপ্রাঙ্গণ থেকে পাক্ষিক ‘আনন্দ আলো’ আনছে বইমেলার পূর্নাঙ্গ দৈনিক বইমেলা প্রতিদিন।

Tags: বইমেলা
Previous Post

রাজনীতি থেকে সরাতেই খালেদার বিরুদ্ধে মামলা: বিএনপি

Next Post

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পে-স্কেলে বেতন জুলাইয়ে

Next Post

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পে-স্কেলে বেতন জুলাইয়ে

আইএসকে কবর দেওয়ার হুমকি আফগান প্রেসিডেন্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT