চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় পাওয়া যাচ্ছে পলাশ মাহবুবের ৭ বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in শিল্প সাহিত্য
A A

কিশোর কিশোরীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। বিশেষ করে তার লেখা কিশোর সিরিজটির অপেক্ষায় থাকেন বহু পাঠক। প্রতি বছরের মতো এবারও কিশোর সিরিজ সহ অন্যান্য ৭টি বই নিয়ে হাজির পলাশ মাহবুব।

এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে ৫টি বই। আর কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ২টি নতুন বই। প্রকাশিত বইগুলোর মধ্যে উপন্যাস একটি, কিশোর উপন্যাস তিনটি, ছোটদের গল্পের বই দুটি এবং কিশোর ছড়া-কবিতার বই একটি।

উপন্যাস ‘কম বয়সি সন্ধ্যা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। এছাড়া কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘লালুর লাল জামা’।

অন্যদিকে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত বইগুলো হচ্ছে- পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর সিরিজ দলজিক লাবু’র তৃতীয় উপন্যাস- ‘বাবুদের বাজিমাত’, হাস্যরসাত্মক মজার কিশোর উপন্যাস ‘টমোজ, ছোটদের গল্পের বই ‘তালি’, ছোটদের মজার গল্পের বই ‘জরির কাছে পরির চিঠি’ এবং কিশোর ছড়া-কবিতার বই ‘বৃষ্টিরা তিন বোন’।

পলাশ মাহবুব লেখালেখি করছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে। তার প্রথম বই প্রকাশিত হয় ২০০০ সালে। তারপর বিরতিহীনভাবে প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। লেখালেখির জন্য উল্লেখযোগ্য বেশকিছুট পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এরমধ্যে আছে অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা এওয়ার্ড, এসিআই আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশুসাহিত্য পুরস্কার।

Tags: ২০১৯একুশে বই মেলাপলাশ মাহবুবপাঠকবইমেলাবাংলা একাডেমি
Previous Post

মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

Next Post
অ্যাঞ্জেলিনা জোলি-জোলির টুইটার

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি

বিজিবি

৪ শিক্ষার্থী নিহত: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণে রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT