চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় তাজবীরের নতুন বই ‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 09, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় প্রকাশিত গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ বইয়ের প্রচ্ছদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অমর একুশে গ্রন্থমেলা ২০২২’ এ তাজবীর সজীবের দুটি নতুন বই এসেছে। বই দুটির একটি তাজবীর সজীবের সম্পাদনা গ্রন্থ ‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’। বইটি এনেছে শিখা প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ শিখা প্রকাশনীর ৪০৫-৪০৮ নং স্টলে পাওয়া যাবে বইটি।

তাজবীর সজীবের উপন্যাস ‘ময়ূখ’ প্রকাশিত হয়েছে তাম্রলিপি প্রকাশনী থেকে। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ তাম্রলিপি প্রকাশনীর ২১ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে উপন্যাস ‘ময়ূখ’।

‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’ গ্রন্থে আছে গণমাধ্যমের বিভিন্ন প্রয়োজনীয় ও সময়ের উপযোগী তাত্ত্বিক বিষয়বস্তু। একই সাথে আছে গণমাধ্যমের নেতৃস্থানীয় ও আন্তর্জাতিক ব্যাপ্তিতে সুখ্যাতি অর্জনকারী ব্যক্তিবর্গ, সম্পাদক, টেলিভিশন ও পত্র-পত্রিকার জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকদের বর্তমান গণমাধ্যম এবং ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অভিমত।

‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’ গ্রন্থের সম্পাদক তাজবীর সজীব গ্রন্থটি সম্পর্কে বলেন, আমার সম্পাদনায় গণমাধ্যম নিয়ে বড় পরিসরের, বড় কলেবরের গ্রন্থ ‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’। আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, ভালো লাগার ব্যাপার, আমার সম্পাদিত এই বইটিকে সমৃদ্ধ করেছে গণমাধ্যমের নেতৃস্থানীয় ও আন্তর্জাতিক ব্যাপ্তিতে সুখ্যাতি অর্জনকারী ব্যক্তিবর্গ, সম্পাদক, টেলিভিশন ও পত্র-পত্রিকার জ্যেষ্ঠ এবং তরুণ সাংবাদিকগণ।

তারা গ্রন্থটিতে করেছেন গণমাধ্যম নিয়ে চুলচেরা বিশ্লেষণ। গণমাধ্যমের ইতিহাস, ঐতিহ্য, পলিসি, বর্তমান চিত্র, প্রতিবন্ধকতা, প্রতিকার, ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়েও লিখেছেন। এছাড়াও আছে সাক্ষাৎকার ভিত্তিক ভাবনার একীভূতকরণ, আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ জন সাবেক উপাচার্যদের চোখে গণমাধ্যমের চিত্র, ভূমিকা, প্রভাব, পরিধি, ব্যাপ্তি, সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ।
গণমাধ্যম নিয়ে যারা ভাবেন, এই গ্রন্থটি পড়ার পর তাদের জন্য নতুন অথবা পুরনো ভাবনার খোরাক মিটিয়ে নতুন ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন তাজবীর সজীব।

গ্রন্থটিতে লিখেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎদের অন্যতম অধ্যাপক সাখাওয়াত আলী খান; গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের অন্যতম কর্ণধার শাইখ সিরাজ; চ্যানেল আইয়ের নিউজ এডিটর আদিত্য শাহীন; মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়্যারম্যান রেজোয়ানুল হক; জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম; বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; স্পাইস টেলিভিশনের প্রধান সম্পাদক তুষার আবদুল্লাহ; একুশে টিভির প্রধান সম্পাদক অখিল পোদ্দার; সাংবাদিক রনজক রিজভী; চ্যানেল আই ডিজিটাল ও ইউটিউবের আসাদ ইসলাম; ঢাকা পোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার; ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান; কথাসাহিত্যিক, নাট্যকার, ছড়াকার এবং নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার সহ-প্রতিষ্ঠাতা পলাশ মাহবুব; যমুনা এবং মোহনা টেলিভিশনের সাবেক চিফ নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ; আরটিভির বার্তা সম্পাদক আবদুল হাকিম চৌধুরী; সাংবাদিক এবং নন্দিত কলামিস্ট মীর আব্দুল আলীম; প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান; চ্যানেল২৪ অনলাইনের প্রধান দায়িত্বশীল মাজহার খন্দকারসহ আরও অনেকে।

এছাড়াও শিক্ষাবিদদের চোখে গণমাধ্যমকে দেখার চেষ্টা স্বরূপ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ; ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. রাশিদ আসকারী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এস এম ইমামুল হক; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।

অন্যদিকে তাজবীর সজীবের উপন্যাস ‘ময়ূখ’ এ আছে ভিন্ন মাত্রা, স্বাদ, নিজস্ব ঢঙের আবেগ এবং সেন্স অফ হিউমার, এমনটাই জানিয়েছেন বইয়ের লেখক তাজবীর সজীব।

‘ময়ূখ’ সম্পর্কে বলতে গিয়ে তাজবীর সজীব বলেন, ময়ূখ উপন্যাসটির প্রধান চরিত্রটির নাম অবন্ত, পুরোটা জীবন ভালোবাসার সম্পর্কের মাঝে সুন্দরের কণা খুঁজে বেড়িয়েছে সে। তার জীবনের বাঁকে বাঁকে শাখে শাখে একাধিক ভালোবাসায় জড়িয়েছে। সুন্দরের খোঁজে। পেয়েছে কি? উহু, পাঠক। বলবো না।

জানতে হলে বইটি পড়তে হবে। তবে একটা নিশ্চয়তা দিচ্ছি পাঠক, সহজ ভাষায় লেখা উপন্যাসটি পড়ে মজা পাবেন। জীবনের নির্যাস রয়েছে বইটির ভাঁজে ভাঁজে। এই নির্যাস আপনাকে কখনো হাসাবে, কাঁদাবে, উদ্বেলিত করবে। প্রিয় পাঠক আমন্ত্রণ। ময়ূখের ভুবনে প্রবেশ করুন আর নিজেকে ভিজিয়ে আনুন ময়ূখের নির্যাসে।

মো. তাজবীর হোসাইন। তবে সাংবাদিকতা এবং সাহিত্য অঙ্গনে তাজবীর সজীব নামেই তিনি বেশি পরিচিত। সপ্তম শ্রেণিতে পড়ার সময়েই ইউনিসেফ-এর সংবাদ সংস্থা MMC(Mass Media Communication)এর মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। দশম শ্রেণিতে পড়া অবস্থায় শিশু সাংবাদিকতায় অবদান রাখায় তথ্যমন্ত্রী যে ছেলের হাতে ইউনিসেফের পক্ষে ৬৪০ জন ট্রেইন্ড শিশু সাংবাদিকের মধ্যে সেরার ক্রেস্ট তুলে দিল, তাকে আটকায় কে? রাজধানী শহরে উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর ডিগ্রি নেওয়ার সময় বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমে সাংবাদিকতার চর্চায় তিনি ঋদ্ধ হন। বর্তমানে দৈনিক অধিকার এবং অধিকার ডট নিউজের সিইও ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

৯টি বই তার ছাপা হয়েছে – তবে তা সব সাহিত্যের নয়। ফিকশন এর সাথে সাথে নানা জাতের নন-ফিকশন দিব্যি লিখে চলেছেন তিনি। ভিন্ন ভিন্ন কারণে মোট ৮টি জাতীয় অ্যাওয়ার্ড আর ২টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্তি চলার পথের পাথেয় হয়েছে তার।
তিনি কুষ্টিয়া জিলা স্কুল, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজ কল্যাণ বিভাগে পড়েছেন। পরবর্তীকালে আরও চারটি ভিন্ন ভিন্ন বিষয়ে পোস্টগ্রাজুয়েশন করেছেন তিনি, যার মধ্যে আইবিএ অন্যতম। তিনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে সংশ্লিষ্ট মহলে বিবেচ্য।

Tags: অমর একুশে গ্রন্থমেলা-২০২০
Previous Post

ভাই তুমি বের হও না কেন?

Next Post

বধূ বেশে পালকিতে চড়ে এলেন পরীমনি

Next Post
পরীমনি বধূ সাজে পালকিতে বসে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বধূ বেশে পালকিতে চড়ে এলেন পরীমনি

পেশাজীবী নারীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত নারীরা সেলিব্রেট করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাজীবী নারীদের সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT