চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় জাকারিয়া মন্ডলের ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2020
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় জাকারিয়া মন্ডলের ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’ বইয়ের কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে একুশে বইমেলা ২০২০। প্রতিদিনই আসছে বিভিন্ন ধরনের বই। আর এবারের মেলায় নিজের তৃতীয় বই নিয়ে এসেছেন জাকারিয়া মন্ডল। তার বইয়ের নাম ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’।

সম্পূর্ণ চার রঙে ভ্রমণ গল্পের এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। নদী ও নদীপাড়ের জনপদে সরেজমিনের অভিজ্ঞতা বইটির মূল উপজীব্য।

বইটির ফ্ল্যাপে লেখক জানিয়েছেন, ঘুরতে ঘুরতে ভেসে চলা, নদী থেকে নদীতে। পাড়ে নেমে দেখে নেওয়া প্রাচীন স্থাপনা, হাট-বাজার, জনপদ, জীবনের বৈচিত্র। একই স্থানে ফিরে ফিরে আসা। বিভিন্ন সময়ে। বিভিন্ন ঋতুতে। মিশে যাওয়া মানুষের সঙ্গে। অর্জিত অভিজ্ঞতায় সভ্যতা-সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, কিংবদন্তি, পুরাণ-উপপুরাণের আখ্যান যোগ। সব এক ধারায় মিশে বহমান নদীর মতো নিরন্তর ছুটে চলে মোহনার পানে। এ গ্রন্থের নাম তাই ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’।

এ গ্রন্থে উল্লেখিত সব নদীই মেঘনার সঙ্গে সম্পর্কিত। কোনোটি সরাসরি, কোনোটি হয়ত অন্য নদীর সঙ্গে মিশে মেঘনায় মুখ লুকিয়েছে। কোনটি আবার মেঘনা থেকেই জন্ম নিয়ে জীবন পেয়েছে। সব যেন মেঘনারই অঙ্গ, প্রত্যঙ্গ, পরিবার।

জাকরিয়া মন্ডলের প্রথম ভ্রমণ গল্প গ্রন্থ ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’। দ্বিতীয়টির নাম ‘বাড়ির পাশে তীর্ ‘। ‘নদী অঞ্চলের ইতিবৃত্ত’নামে তৃতীয় গ্রন্থে ১৪টি গল্পে ডজন দুই নদীর ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। নদীগুলো হলো- বালু, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ধনু, ঘোড়াউত্রা, যাদুকাটা, খোয়াই, সারি-গোয়াইন (লালা খাল), লোভাছড়া, সুরমা, কালনী, মেঘনা, কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, গাবখান চ্যানেল, সন্ধ্যা, কচা ইত্যাদি।

অনিক খান, অপু দেবনাথ, আবু বকর, খন্দকার হাসিবুজ্জামান, টিটু দাস ও রিয়াসাদ সানভীর সঙ্গে জাকারিয়া মন্ডলের নিজের তোলা আলোকচিত্র বইটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে। ঐতিহ্যের ১৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। অনলাইনে রকমারি.কম থেকেও পাঠক অর্ডার করতে পারবেন।

Tags: ঐতিহ্যনদীপ্রকাশনাবইমেলাভ্রমণ
Previous Post

বসন্ত উৎসবে ‘জেনে না জেনে’ মেতেছে রাজধানীবাসী

Next Post

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা

Next Post
দুই ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে, একজন বিদেশি ও একজন বাংলাদেশি, অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা

রোহিঙ্গা ট্রলার ডুবির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাবাহী ট্রলারডুবি: মৃত ৯ জনকে স্বজনদের কাছে হস্তান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT