চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লয়েড-নিখিল হত্যার প্রতিবাদে ২৭ সংস্কৃতিজনের বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 09, জুন 2020
in বিনোদন
A A
জর্জ ফ্লয়েডের মুখের ছবি ও 'I CAN'T BREATHE' লেখা গ্রাফিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ২৭ জন শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মী।

জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে এখন যে আন্দোলন চলছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংস্কৃতিজনরা বলেছেন, ‘আমরা বিশ্বের সকল মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিশ্ব হতে বর্ণবাদ, মৌলবাদ, বৈষম্য ও সাম্প্রদায়িকতা উৎখাতের আহ্বান জানাচ্ছি।’

বার্তা প্রেরক ও সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ ছাড়াও বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদারসহ অন্যান্যরা।

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড ও বাংলাদেশে নিখিল-দুই হত্যাকাণ্ডের আশু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করে তারা বলেন, ‘আজ পুরো বিশ্ব যখন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত। যখন করোনা ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সমতলে নিয়ে এসেছে। করোনাকে পরাস্ত করতে যখন মানুষের ঐক্যের কণ্ঠস্বর শ্রুত দিকেদিকে। ঠিক তখন গণতন্ত্রের ধ্বজাধারী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ এক নাগরিক জর্জ ফ্লয়েডকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় শ্বাসরোধ করে হত্যা করেছে রাষ্ট্রীয় পুলিশ। ভীবৎস সেই হত্যাদৃশ্য দেখে পৃথিবী স্তম্ভিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এ চেহারা নতুন নয়। কিন্তু একবিংশ শতাব্দীতে তা আরও প্রকট হয়ে উঠেছে। তার নগ্ন দৃষ্টান্ত শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড।’

যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে তারা বলেন, ‘আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতই স্তম্ভিত ও ক্ষুব্ধ। রাষ্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মতো রুখে দাঁড়িয়েছে। এবং গোটা বিশ্ব আজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি।’

গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে তারা বলেন, ‘গত ২ জুন কোটালীপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে পুলিশের এক উপসহকারী পরিদর্শক নির্মমভাবে হত্যা করে। নিখিলের শিরদাঁড়া হাঁটু দিয়ে চাপ প্রয়োগ করে ভেঙে দেয় এবং নিখিলের মৃত্যু ঘটে। …আমরা এই ভয়ানক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন আতাউর রহমান, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, ইনামুল হক, মামুনুর রশীদ, হাবীবুল্লাহ সিরাজী, মফিদুল হক, শফি আহমেদ, নূরুল হুদা, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, রাজু আলাউদ্দিন, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ, কামাল বায়েজীদ, আহকাম উল্লাহ, তারিক সুজাত, ও তারানা হালিম।

Tags: আতাউর রহমানআবদুস সেলিমইনামুল হকগোলাম কুদ্দুছনূরুল হুদাফেরদৌসী মজুমদারমফিদুল হকমান্নান হীরামামুনুর রশীদলাকী ইনামলিড বিনোদনশফি আহমেদশিমূল ইউসুফসারা যাকেরহাবীবুল্লাহ সিরাজীহাসান আরিফ
Previous Post

একটি পরিবর্তনমুখী ও মানবিক বাজেটের প্রত্যাশা

Next Post

বলিউডের পর এবার তেলেগু সিনেমার শুটিং শুরু

Next Post
তেলেগু সিনেমার শুটিং সেটে অভিনেতা ও ক্রু সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের পর এবার তেলেগু সিনেমার শুটিং শুরু

টিএমএসএস লোগো, নারী উন্নয়নে ফোকাস করে একটি সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীতে দরিদ্রের পাশে টিএমএসএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT