চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লয়েডের মৃত্যু: অভিযুক্ত পুলিশের জামিনে লাগবে ১ মিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 09, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিনিয়াপোলিসের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে অভিযুক্ত সাবেক পুলিশ সদস্যকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছে। জামিন নিতে হলে তাকে শর্তযুক্ত ১ মিলিয়ন অথবা শর্তবিহীন ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে বলে জানিয়েছেন আদালত।

প্রসিকিউটর বলেন, এই অভিযোগের নির্দয়তা এবং তার ফলে জনগণের যে ক্ষোভ দেখা যাচ্ছে, সে কারণেই তার জামিন ১ মিলিয়ন মার্কিন ডলারের উপরে নির্ধারণ করা হয়েছে। ডেরেক চাওভিনের উপরে সেকেন্ড ডিগ্রি হত্যা ও নরহত্যার অভিযোগ তোলা হয়েছে। অন্য আরো তিন অফিসারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তা ও পোষকতার অভিযোগ তোলা হয়েছে।

ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে এবং পুলিশ ব্যবস্থা পুনর্গঠনের দাবি তোলা হচ্ছে।

১৯ বছর ধরে পুলিশে কর্মরত চাওভিন সোমবার টেলিকনফারেন্সে আদালতে হাজির হন। ১৫ মিনিটের শুনানিতে তিনি কোনো কথাই বলেননি। তার হাতে হ্যান্ডকাফ ছিলো। কমলা রঙের জাম্পস্যুট পরে একটি ছোট টেবিলে বসে ছিলেন চাওভিন।

জজ জেনিস এম বলেন, চাওভিন কোনো শর্ত ছাড়াই ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে জামিন নিতে পারেন। অথবা ১ মিলিয়ন ডলার দিয়ে শর্ত পূরণ করতে পারেন। শর্তগুলো হলো ফ্লয়েডের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করবেন না, অস্ত্র জমা দিবেন এবং আইন প্রয়োগকারী বা নিরাপত্তার কাজ আর করবেন না।

অভিযুক্ত পুলিশের আইনজীবীও জামিনের অর্থমূল্যের বিরোধিতা করেননি। বর্তমানে মিনেসোটার ওক পার্ক হাইটসের রাজ্য কারাগারে আছেন চাওভিন। এর আগে কয়েকবার তাকে স্থানান্তরিত করা হয়। আগামী ২৯ জুন তাকে আবার আদালতে হাজির করা হবে।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বাইরেও।

Tags: কৃষ্ণাঙ্গজর্জ ফ্লয়েডবর্ণবাদযুক্তরাষ্ট্র
Previous Post

এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিবাচক আলোচনা

Next Post

লকডাউন ইউরোপের ৩০ লাখ মানুষকে বাঁচিয়েছে

Next Post
লন্ডনের স্ট্যাচু অব লিবার্টি ও শহরের আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন ইউরোপের ৩০ লাখ মানুষকে বাঁচিয়েছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় যুগ্মসচিব ফখরুল কবিরের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT