চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইট বিলম্বের পর আয়ারল্যান্ডে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 07, মে 2017
in স্পোর্টস
A A
লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে আয়ার‌ল্যান্ড যাত্রার প্রস্তুতি বাংলাদেশ দলের

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে আয়ার‌ল্যান্ড যাত্রার প্রস্তুতি বাংলাদেশ দলের

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়) বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা।

তবে দলের সঙ্গে আয়ারল্যান্ড পৌঁছাতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ত্রিদেশীয় সিরিজে টাইগার দলের ম্যানেজার জালাল ইউনুস। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হয়ে রোববার দুপুরে তারা লন্ডন পৌঁছান। সোমবার সকালে আয়ারল্যান্ড যাবেন দুজন।

অবশ্য সময়ের একটু পরেই আয়ারল্যান্ডে পা রেখেছেন টাইগাররা। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় সাকিব-মুশফিকদের বিমান ওড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা বিলম্ব হয়। পরে সকাল সাড়ে ৯টায় রওনা হয়ে দুই ঘণ্টার ভ্রমণ শেষে নিরাপদেই বেলফাস্ট পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ এপ্রিল দিবাগত রাতে সাসেক্সে ক্যাম্প করার উদ্দেশে দেশ ছাড়ে লাল-সবুজের দল। সেখানে ১০ দিনের ক্যাম্পে ২টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সৌম্য-নাসিররা। আগামী ১২মে থেকে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশের সঙ্গে যাতে অংশ নেবে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ড। প্রথমদিনই স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফিরে আসবেন নাসির হোসেন ও শুভাশিষ রায়। বাকী ক্রিকেটাররা ফিরে যাবেন ইংল্যান্ডে। আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে পরীক্ষা মাশরাফিদের।

Tags: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ দল
Previous Post

হাজার কোটি পেরুল ‘বাহুবলী টু’

Next Post

বিএনপি ভাঙতে না পারাই শেখ হাসিনার কষ্ট: মির্জা ফখরুল

Next Post

বিএনপি ভাঙতে না পারাই শেখ হাসিনার কষ্ট: মির্জা ফখরুল

মুসা বিন শমসেরের বিরুদ্ধে ৩টি মামলা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT