চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্লাইট ফ্রম কাবুল’ নির্মাণ করবেন সাহরা কারিমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
সাহরা কারিমি চিত্র, প্রকৃতি পেছনে, শান্ত ও গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহখানেক আগে জীবনের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন আফগান নির্মাতা সাহরা কারিমি। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা।

হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেছেন, ‘আমি পৃথিবীকে দেখাতে চাই যে এটি একটি স্বাভাবিক দিন ছিল, সব স্বাভাবিক ছিল। এরপরেই সব এলোমেলো হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘নিউজে মানুষ শুধু বড় গল্পগুলো দেখে। কিন্তু সেই চল্লিশ ঘণ্টার ভেতরে অনেক ঘটনা ঘটেছে, যা বিশ্ব জানে না। এমন সব গল্প যেগুলো আমি দেখেছি, আমার সঙ্গে ঘটেছে।’

‘ফ্লাইট ফ্রম কাবুল’ শিরোনামের ছবিটিতে তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পরবর্তী চল্লিশ ঘণ্টার ঘটনা দেখানো হবে।

নির্মাতা আরও বলেন, “খুব কঠিন সময় ছিল আমার জন্য। সময়টা মনে করাও কঠিন। তবে গত সপ্তাহে আমি আয়নার সামনে বসে নিজেকে বলেছি, ‘সাহরা তুমি কি মন খারাপ করেই জীবন কাটিয়ে দেবে?’ তখন মনে হয়েছে, এই ট্রমা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এটা নিয়ে সিনেমা তৈরি করা।’

স্লোভাকিয়া, তুরস্ক ও ইউক্রেন সরকারের সাহায্যে পরিবার নিয়ে কাবুল ছাড়তে পেরেছেন সাহরা কারিমি। আফগানিস্তান থেকে প্রথমে তিনি ইস্তানবুলে যান। এরপর সেখান থেকে ইউক্রেনের বিমান ধরেন। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে নিরাপদে রয়েছেন।

তালেবানরা কাবুল দখল করে নেয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন সাহরা কারিমি। এক ভিডিওতে তাকে কাবুলের রাস্তায় দৌড়াতে দেখা গেছে। সেখানে তিনি বলছিলেন, ‘তালেবানরা আসছে!’ হলিউড রিপোর্টার

Tags: আফগানিস্তানকাবুলতালেবানলিড বিনোদনসাহরা কারিমি
Previous Post

বিতর্কের মুখে সরে এসেছে অ্যাপল

Next Post

সাড়ে ৮ বছর আগের মামলায় মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠন ১০ অক্টোবর

Next Post
বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রিত, নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৮ বছর আগের মামলায় মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠন ১০ অক্টোবর

বাংলাদেশি পুলিশ সদস্য সোহেল, সানগ্লাস পরা, দেশের বাইরে থেকে ফিরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতে আটক পুলিশ সদস্য সোহেলকে দেশে ফেরানোর চেষ্টা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT