চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ না হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা

শাকের আদনান by শাকের আদনান
11:37 পূর্বাহ্ন 11, জুলাই 2017
in অর্থনীতি
A A

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। শপিংমলগুলোতে প্রায় ৭৫ শতাংশ ক্রেতা কমে যাওয়ার পাশাপাশি ২৫ শতাংশ দোকানও বন্ধ হয়ে গেছে।

কেননা লোকসানের বোঝা বেড়ে যাওয়ায় পুঁজি হারিয়ে এমন অবস্থা মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের রাস্তার পাশের দোকানপাট ও শপিংমলের ব্যবসায়ীদের। অথচ এক সময় এসব এলাকার ব্যবসা ছিলো রমরমা। কিন্তু ক্রেতাদের চিরচেনা সেই পদচারণা এখন আর নেই।

২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয় মালিবাগ-মৌচাক ফ্লাইওভার নির্মাণের কাজ। কথা ছিলো ২০১৬’র জুনে কাজ শেষ হবে। কিন্তু সেই কথা রাখেনি ঠিকাদার প্রতিষ্ঠান। সময় বাড়ানো হয় আরো এক বছর। ফ্লাইওভার নির্মাণের কারণে এসব এলাকায় দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। সেই সঙ্গে আছে রাস্তার খানাখন্দ, আর পানি জমে দুর্বিসহ অবস্থা।

এর ফলে যেসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এসব এলাকায় ব্যবসা করছেন তারা পড়েছেন ক্ষতির মুখে। এমনই একজন মৌচাক মার্কেটের শাড়ি ব্যবসায়ী মিঠু ঘোষ। প্রায় ২০ লাখ টাকার লোকসানে দিশেহারা হয়ে তিনি ব্যবসা গুটিয়ে ফেলেছেন।

তার মতো স্বর্ণের ব্যবসায়ী সুজন পাল ও টেইলার্স ব্যবসায়ী সিদ্দিক মন্ডল ছাড়াও অনেক ব্যবসায়ী আছেন যারা আর লাভের মুখ দেখছেন না।

মগবাজার-মালিবাগ-মৌচাক ও বাংলামটর এলাকায় রয়েছে ছোট বড় প্রায় ৫০টি শপিং মল । ব্যবসায়ীদের দাবি ফ্লাইওভারের জন্য ঠিকমতো বেচাকেনা না হওয়ায় প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের এই ক্ষতির কথা ঠিকাদার প্রতিষ্ঠানও স্বীকার করেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশে জনগণের জন্য উন্নয়ন অপরিহার্য, কিন্তু সেই উন্নয়নের জন্য যাতে দীর্ঘদিন ধরে সীমাহীন কষ্ট পোহাতে না হয় সেদিকেও নজর দেয়া উচিত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: মগবাজার-মৌচাক ফ্লাইওভার
Previous Post

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আইনে কিছু পরিবর্তন চায় নির্বাচন কমিশন

Next Post

‘থ্রিলার’ শেষে নাদালের স্বপ্নভঙ্গ

Next Post

‘থ্রিলার’ শেষে নাদালের স্বপ্নভঙ্গ

কমলা ঘাট মুন্সীগঞ্জ

সড়কের বেহাল দশায় প্রাণহীন মুন্সীগঞ্জের কমলাঘাট বন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT