চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেনে শঙ্কায় নাদাল, বাদ ইতালিয়ান ওপেনেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 13, মে 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল টেনিস খেলোয়াড়, ফ্রেঞ্চ ওপেনের জন্য উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দশবারের রোম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল চলতি আসরের শেষ ১৬ থেকেই বাদ পড়েছেন। ডেনিস শাপোভালভের বিপক্ষে ১-৬, ৭-৫ ও ৬-২ সেটে হারের ম্যাচে পায়ে চোট পাওয়ায় ফ্রেঞ্চ ওপেনে তার খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

প্রথম সেটে ৬-১ ব্যবধানে বড় জয় তোলার পর পায়ের ব্যথা তীব্র হয় রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লামজয়ীর। পরের দুই সেটে আর পেরে ওঠেননি। ৭-৫ ও ৬-২ ব্যবধানে নাদালকে হারিয়ে পরের রাউন্ডে যান ২৩ বর্ষী কানাডিয়ান তারকা।

পিঠ ও পায়ের চোট কাটিয়ে ইতালি ওপেনে খেলতে এসে ফের চোটে পড়ে দুশ্চিন্তায় নাদাল। চলতি মাসের শেষ সপ্তাহে কোর্টে গড়াবে ফ্রেঞ্চ ওপেন। নাদাল যদিও বলছেন ব্যক্তিগত চিকিৎসক নিয়ে হাজির হবেন ক্লে কোর্টে।

‘পায়ে অনেক ব্যথা হচ্ছিল। চোটে পড়া আমার জন্য নতুন কিছু নয়। এটা এমন যা সাথে লেগেই আছে। দুর্ভাগ্যবশত, দিন দিন কঠিন হয়ে যাচ্ছে সব। কঠোর চেষ্টা করছি। কিন্তু এটা হতাশাজনক, একারণে যে ঠিকভাবে অনুশীলন করতে পারছি না।’

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকেই চোট সঙ্গী হয়েছে নাদালের। চোট নিয়ে খেলেছেন মাদ্রিদ ওপেনে। সেখানে কার্লোস আলকারাজের বিপক্ষে হেরেছেন। তবে স্বপ্নটা অটুট রাখছেন ক্লে কোর্টে রেকর্ড ১৪তম শিরোপার দ্বারপ্রান্তে থাকা ৩৫ বর্ষী স্প্যানিশ তারকা।

‘প্রথম যা করতে হবে তা হল অনুশীলন করার সময় ব্যথা অনুভব না হওয়া। ফ্রেঞ্চ ওপেনে ডাক্তারকে সাথে নিয়ে যাচ্ছি। এটি হয়তো আমাকে সাহায্য করতে পারে। ইতিবাচক এবং নেতিবাচক সবকিছু ঘটবে। সেখান থেকে ইতিবাচক জিনিসগুলোকে মূল্য দিতে হবে।’

Tags: আলকারাজইতালিয়ান ওপেননাদালফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টসশাপোভালভ
Previous Post

উচ্চ মূল্যস্ফীতিতে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি, সমস্যায় বহু ভারতীয় পরিবার

Next Post

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

Next Post
অগ্নিদগ্ধ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে জরুরি সেবা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

শাহরুখ খান ও অন্য একজন অভিনেতার পুরনো ছবি, বলিউডের জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডকে নিয়ে মহেশের কটাক্ষের মাঝে ভাইরাল শাহরুখের পুরনো ভিডিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT