চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স-বেলজিয়াম: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 09, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

সেই ১৯০৪ সাল থেকে শুরু। ফুটবলের অন্যতম প্রাচীন দ্বৈরথের একটি ফ্রান্স-বেলজিয়াম লড়াই। রোমাঞ্চটা আরও একবার দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। সেটিও আবার বিশ্বকাপের মঞ্চে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম। তার আগে দেখা নেয়া যাক কে এগিয়ে পরিসংখ্যান-ইতিহাসে।

>এপর্যন্ত মোট ৭৩বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। ৩০ জয়ে এগিয়ে বেলজিয়াম, ফ্রান্সের জয় ২৪ ম্যাচে। বাকি ১৯ ম্যাচ অমীমাংসিত।

>শতাব্দী প্রাচীন লড়াই হলেও বিশ্বকাপে মাত্র দুবার দেখা হয়েছে এ দুদলের। দুবারই জয়ী দলের নাম ফ্রান্স। ১৯৩৮ বিশ্বকাপে প্রথম রাউন্ডে ৩-১ গোলে জয়ের পর ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ানদের ৪-২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল ফরাসিরা।

>মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিতে বেলজিয়াম। প্রথমটি ১৯৮৬ আসরে। সেবার আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল রেড ডেভিলরা।

>বাছাইপর্ব ও বিশ্বকাপে শেষ ১০ ম্যাচের সবগুলোই জিতেছে বেলজিয়াম।

>একইভাবে শেষ সাত ম্যাচের ছয়টিই জিতেছে ফ্রান্স।

>রাশিয়া বিশ্বকাপে মোট ১৪টি গোল করেছে বেলজিয়াম। এবারের আসরে এককভাবে সবচেয়ে বেশি গোল দলটির। বাছাইপর্ব মিলিয়ে শেষ ৯ ম্যাচের আটটিতেই ২.৫টি গড়ে গোল করেছে এডেন হ্যাজার্ডের দল।

>বিশ্বকাপের পাঁচ ম্যাচে ৯টি গোল করেছে ফ্রান্স। বাছাইপর্ব মিলিয়ে ১০ ম্যাচে ৯টিতে তাদের গোল গড় ২.০!

>এবারের বিশ্বকাপে বেলজিয়ামের ২৩ সদস্যের মধ্যে ৯ জনই গোল পেয়েছেন। সর্বোচ্চ গোল রোমেলু লুকাকুর। ম্যানইউতে খেলা এ ফরোয়ার্ডের গোল ৪টি।

>ফ্রান্সের হয়ে এবার সর্বোচ্চ গোল অ্যান্টনিও গ্রিজম্যান ও কাইলিয়ান এমবাপের। দুই ফরাসি ফরোয়ার্ডের গোল ৩টি করে। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে শেষ ছয় নকআউটে সাতটি গোল আছে অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার গ্রিজম্যানের।

>জিব্রিল সিডিবের চোট ছাড়া আর কোনো শঙ্কা নেই ফ্রান্স শিবিরে। ফিরছেন ব্লেইস মাতুইডি।

>বেলজিয়ামের থমাস মুনিয়ের ছিটকে গেছেন সেমিফাইনাল থেকে। তার নামের পাশে আছে দুই হলুদ কার্ড। দলে ফিরতে পারেন জানিক কারাস্কো।

>এমবাপে ও গ্রিজম্যান ভোগাতে পারেন বেলজিয়ামকে। পেছন থেকে এ দুজনকে পাস যোগাবেন পল পগবা। এই তিনজনের দিকে লক্ষ্য রাখতে হবে রবার্তো মার্টিনেজের শিষ্যদের।

>বেলজিয়ামের মূল অস্ত্র হবেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। প্লে-মেকারের ভূমিকায় দারুণ সফল দলটির চেলসি তারকা।

Tags: ফ্রান্স-বেলজিয়াম ম্যাচবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

ফুটবল নিয়ে বাংলাদেশের একমাত্র ছবি খিজির হায়াতের ‘জাগো’

Next Post

দ্বিতীয় দফা অভিযানে থাইল্যান্ডের গুহা থেকে আরও ফুটবলার উদ্ধার

Next Post
গুহা

দ্বিতীয় দফা অভিযানে থাইল্যান্ডের গুহা থেকে আরও ফুটবলার উদ্ধার

স্পেনের নতুন কোচ এনরিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT