চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে চার্চে সন্ত্রাসী হামলায় পাদ্রীসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 26, জুলাই 2016
in আন্তর্জাতিক
A A

ফ্রান্সের উত্তরাঞ্চলের রুয়েন শহরের কাছে অবস্থিত
সেইন্ট-এতিয়েনে-দ্যু-রুভরে চার্চে জিম্মির ঘটনায় দুই হামলাকারীর সঙ্গে
জিম্মি পাদ্রীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ফরাসি ও আন্তর্জাতিক
গণমাধ্যমগুলো পুলিশ সূত্র থেকে জানায়, উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকার ওই
চার্চে স্থানীয় সময় সকালে ছুরি নিয়ে দুই হামলাকারী হঠাৎ করে ঢুকে যায় এবং
চার্চের ভেতরে থাকা লোকজনদের জিম্মি করে।

এ ঘটনায় প্রথমে জিম্মি ছিলেন ৬ জন। তাদের মধ্যে একজন পাদ্রী, দুই সিস্টার এবং কয়েকজন প্রার্থনাকারী ছিলেন। এদের একজন জিম্মি করার সময় পালিয়ে যেতে সক্ষম হন। তিনিই চার্চ থেকে বেরিয়ে আশপাশের লোকজনকে ব্যাপারটা জানান।

প্রথমে পুলিশের বরাত দিয়ে ফ্রান্সের কয়েকটি গণমাধ্যম জানায়, হামলাকারী দু’জনকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। এর কিছু সময় পর তাদের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করে।

উপস্থিত দমকলকর্মীরা কয়েকজনের আহত হওয়ার কথা জানালেও সংখ্যাটি নিশ্চিত করে জানায়নি পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি।

মঙ্গলবারই ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কাযেনেউভের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

ফ্রান্স সম্প্রতি এ ধরণের হামলার কারণে ক’দিন পর পরই আলোচনায় আসছে। গত ১৪ জুলাই দেশটির নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে ট্রাক নিয়ে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করে তিউনিশিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহাম্মদ লাওয়েজ বুলেল। পরে আইএস বুলেলকে নিজেদের যোদ্ধা বলে দাবি করে।

এর আগে প্যারিসের কাছের ম্যাগনাভিল শহরে পুলিশ কমান্ডারের বাড়িতে ছুরি নিয়ে হামলা চালায় ২৫ বছর বয়সী লারোসি আব্বাল্লা। ওই হত্যার ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করে এক আইএস সমর্থক।

Tags: জিম্মিফ্রান্স হামলা
Previous Post

ফ্রান্সে চার্চে সন্ত্রাসী হামলায় পাদ্রীসহ নিহত ৩

Next Post

ইয়াসিরকে হটিয়ে আবার শীর্ষে অশ্বিন

Next Post

ইয়াসিরকে হটিয়ে আবার শীর্ষে অশ্বিন

ইয়াসিরকে হটিয়ে আবার শীর্ষে অশ্বিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT