চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চাপাতি নিয়ে হামলা, হামলাকারী গুলিবিদ্ধ অবস্থায় আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের সামনে চাপাতি নিয়ে হামলা চালানো একজনকে গুলি করে আটক করেছে দায়িত্বরত এক সেনা। কর্মকর্তারা জানান, হামলাকারী সেই সেনার উপরেই হামলা চালাতে উদ্যত হয়েছিলো। একটি গুলি হামলাকারীর পেটে বিদ্ধ হলে সে গুরুতর আহত হয়। হামলাকারী এখন আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে রয়েছে।

বড় কোন দুর্ঘটনা থেকে নিজেসহ অন্যান্যদের রক্ষা করা সেই সেনাও সামান্য আহত হয়েছেন। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলার উদ্দেশ্য বা এটি কোন জঙ্গি হামলা কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

চাপাতি হাতে হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার দিয়েছিলো বলে জানান প্রত্যক্ষদর্শী একজন। প্যারিস পারফেক্ট (নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত) মিশেল ক্যাডোট জানান, জাদুঘরের কাছেই আন্ডারগ্রাউন্ড প্লাজা ক্যরোসেল ডু ল্যুভরে একদল সেনা ও গার্ডদের দিকে সেই হামলাকারী ছুটে আসে। অস্ত্র প্রদর্শন করে সে ‘আল্লাহু আকবার’ বলেও চিৎকার করে। এর জবাবে সৈন্যটি পাঁচটি গুলি ছুড়ে।

হামলাকারীর কাছে দুইটি ব্যাগ ছিলো এবং তার কাছে দ্বিতীয় কোন অস্ত্র থাকতে পারে বলেও ধারণা ক্যাডোটের। তবে ব্যাগে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

এই ঘটনার পর ২০০ জনের মতো মানুষ ক্যারোসেল ডু ল্যুভরের ভেতরে আটকা পড়ে। নিকটবর্তী মেট্রো স্টেশনও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ক্যাডোট।

ল্যুভরের কাছে ‘নিরাপত্তাজনিত গুরুতর কোন ঘটনা’ চলমান বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়।

Tags: প্যারিস হামলাল্যুভর জাদুঘর
Previous Post

মানুষের মুখে নতুন শব্দ (পর্ব-৩)

Next Post

পৌর মেয়রের গুলিতে সাংবাদিক নিহত, প্রতিবাদে হরতাল

Next Post

পৌর মেয়রের গুলিতে সাংবাদিক নিহত, প্রতিবাদে হরতাল

ছবিতে ছুটির দিনে একুশে বইমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT