চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের মাঠে আলবেনিয়ার ‘জাতীয় সংগীত’ বিভ্রাট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

খেলা শুরুর আগে লাইন ধরে দাঁড়িয়ে আছেন আলবেনিয়ার ফুটবলাররা। একটু পরে শুরু হবে জাতীয় সংগীত। কয়েক মুহূর্ত বাদে তা শুরুও হয়ে গেল। কিন্তু বাজা শুরু হতেই ফুটবলার থেকে শুরু করে আলবেনিয়ান সমর্থকদের আক্কেলগুড়ুম। এ কোন জাতীয় সংগীত বাজছে স্টেডিয়ামে!

২০২০ ইউরোর বাছাইপর্ব খেলতে শনিবার ফ্রান্সের মাঠে আতিথ্য নিয়েছিল আলবেনিয়া। স্টাডে ডি ফ্রান্সে খেলা শুরুর আগে জাতীয় সংগীত নিয়ে তালগোল পাকিয়ে ফেলেন আয়োজকরা। ভুল করে আলবেনিয়ার জায়গায় বেজে ওঠে আরেক ইউরোপিয়ান দেশ অ্যান্ডোরার জাতীয় সংগীত!

ভুল সংগীত শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন আলবেনিয়ার খেলোয়াড়রা। ক্যামেরায় দেখা গেছে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন তারা। গ্যালারিতেও দেখা গেছে একই দৃশ্য। রাগী ভঙ্গিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সমর্থকরা।

ভুল জাতীয় সংগীত সরিয়ে সঠিকটা বাজাতে গিয়ে সময় অপচয় হয়েছে ১০ মিনিট। কিন্তু বিভ্রাট সেখানেই শেষ হয়নি। আলবেনিয়ার সমর্থকদের কাছে ক্ষমা চাইতে গিয়ে ঘোষক মাইকে বলে বসেছেন ‘আর্মেনিয়ান’। ফ্রান্সের সমর্থকদের অনুরোধ করা হয় যেন দাঁড়িয়ে ‘আর্মেনিয়ার জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান তারা!’

শুরুতেই একগাদা বিভ্রান্তির পর মাঠের খেলাতেও অভিজ্ঞতা ভালো হয়নি আলবেনিয়ার। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরে গেছে দলটি। মঙ্গলবার নিজ মাঠে অ্যান্ডোরার বিপক্ষে খেলতে নামবে ফরাসিরা।

Tags: ২০২০ ইউরো বাছাইপর্বআলবেনিয়ালিড স্পোর্টস
Previous Post

ইমদাদুল হক মিলন: আজ মানুষটার জন্মদিন

Next Post

খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

Next Post
খালেদা জিয়া-জামিন আবেদন

খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

প্রতিক্রিয়া: শিশিরের মন্তব্যে আমি আহত নই, হতাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT