চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের নাগরিকত্ব পাচ্ছেন ‘স্পাইডারম্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 28, মে 2018
in আন্তর্জাতিক
A A

আফ্রিকার দেশ মালি থেকে আসা অভিবাসী মামুদু গাসামাকে (২২) নাগরিকত্ব দেয়ার ঘোষণা করেছে ফ্রান্সের সরকার।

প্যারিসের এক ফ্ল্যাটবাড়ির পাঁচতলার বারান্দায় ঝুলে থাকা এক শিশুকে রক্ষা করায় ‘স্পাইডারম্যান’ খেতাব পান এই অভিবাসী। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা ফ্রান্স।

শনিবার রাতে উত্তর প্যারিসে এই ঘটনা ঘটে। চার বছর বয়সের শিশুটিকে রক্ষা করার নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে গাসামাকে নাগরিকত্ব দেয়া হবে।

পাশাপাশি তাকে একটি পদক দেয়া হয় এবং ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরি দেয়া হবে বলেও জানানো হয়।

নিজের প্রাণ তুচ্ছ করে শিশুটিকে রক্ষা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান।

গাসামা বলেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বাড়ির সামনে প্রচুর ভিড় দেখতে পান।
এরপর তিনি দেখেন যে পাঁচ তলার ব্যালকনি থেকে শিশুটি ঝুলে রয়েছে।

এলিসি প্রাসাদের বাইরে প্রেসিডেন্টের দেওয়া সার্টিফিকেট দেখাচ্ছেন মামুদু গাসামা
এলিসি প্রাসাদের বাইরে প্রেসিডেন্টের দেওয়া সার্টিফিকেট দেখাচ্ছেন মামুদু গাসামা

“এরপর আমার চিন্তা করার সময় ছিল না”, ফরাসি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে গাসামা এমনটি বলেন।

ঘটনাটি যখন ঘটে শিশুটির বাবা-মা তখন বাসায় ছিলেন না।  পুলিশ ঘটনাটি এখন তদন্ত করে দেখছে।

এর আগে, গাসামার সাহসিকতার প্রশংসায় যোগ দিয়েছিলেন প্যারিসের মেয়র অ্যানি হিডালগো।  গাসসামার সাহসীকতার প্রশংসা করে একটি টুইট করেন তিনি।  ব্যক্তিগতভাবে তাকে ফোন করেও ধন্যবাদ জানান।

গাসামাকে ‘এইটিনথ-এর স্পাইডারম্যান’ বলে উল্লেখ করেন হিডালগো।  প্যারিসের যে জেলায় ঘটনাটি ঘটেছে তা ‘এইটিনথ’ নামে পরিচিত।

গাসামা সম্পর্কে প্যারিসের মেয়র বলেছিলেন, ‘গাসামা আমাকে জানিয়েছেন তিনি এখানে জীবন গড়ার স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে মালি থেকে এসেছেন।  আমি তাকে বলেছি, তার সাহসী কর্মকাণ্ড সকল নাগরিকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।  ফ্রান্সে স্থায়ী হওয়ার প্রচেষ্টায় তাকে অবশ্যই সহায়তা দেবে প্যারিস।’

প্যারিসের কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে জানায়, ঘটনার সময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না।

শিশুটিকে কেন বাড়িতে একা রেখে গেলো তা নিয়ে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  সে সময় শিশুর মা প্যারিসে ছিলেন না।

Tags: ফ্রান্সমামুদু গাসামা
Previous Post

এখনও শতভাগ ফিট নই: নেইমার

Next Post

বিশ্বকাপে বিদেশি পতাকা উড়ানো বন্ধের রিট ‘আউট অব লিস্ট’

Next Post

বিশ্বকাপে বিদেশি পতাকা উড়ানো বন্ধের রিট 'আউট অব লিস্ট'

প্রথমবারের মতো অ্যালকোহল মিশ্রিত পানীয় আনলো কোকাকোলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT