চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন দুনিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন ইভানকা ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 25, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ফ্যাশন আইকন হিসেবে ‘ইভানকা ট্রাম্পের’ সুনামের দিন শেষ! ট্রাম্পকন্যা ইভানকা নামে চলা ফ্যাশন রিটেল প্রতিষ্ঠান জানিয়েছে তারা ইভানকা ট্রাম্পের সাথে খুব শিগগিরই সব সম্পর্ক শেষ করতে যাচ্ছে। 

নিউইয়র্ক পোস্ট মঙ্গলবার জানায়, ইভানকা নামের ফ্যাশন হাউজটি ইতোমধ্যে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এমনকি পোস্ট পেইজ সিক্স নামের জনপ্রিয় ম্যাগাজিনে বলা হয় ফ্যাশনেবল জুতা এবং কাপড়ের ব্র্যান্ড ‘ইভানকা’ বন্ধ করে দেয়া হচ্ছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের পরিবারকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে যে, তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে প্রেসিডেন্টের অবস্থানকে ব্যবহার করছে।

২০১৭ সাল নাগাদ আনুষ্ঠানিকভাবে ফ্যাশন প্রতিষ্ঠানটি ইভানকার সাথে সম্পর্ক থেকে সরে আসছিল। কিন্তু মে মাসে এই সমালোচনাগুলো আবার শুরু হয়, যখন ইভানকা চীনের কয়েকটি প্রতিষ্ঠান থেকে ট্রেডমার্ক পায়। কারণ তার কিছুদিন আগেই ট্রাম্প চীনা টেলিকম কোম্পানি জেডটিই থেকে অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, ২০০৭ থেকে ফ্যাশনের সাথে জড়িত আছেন ইভানকা। প্রথমে জুয়েলারি দিয়ে শুরু হলেও পরবর্তীতে যুক্ত হয় পোশাক, জুতা ও হ্যান্ড ব্যাগ।

ইভানকা বলেন, আমি এমন চমৎকার একটি টিমের সাথে কাজ করতে পেরে সত্যি গর্বিত। যারা বিশ্বের বহু নারীর অনুপ্রেরণা।

ইভানকা ব্র্যান্ডের প্রেসিডেন্ট অভিগালি ক্লেম বলেন, ফ্যাশন থেকে সরে যাওয়া ইভানকার জন্য খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমার সৌভাগ্য যে তার সাথে কাজ করতে পেরেছি।

শোনা যাচ্ছে, ফ্যাশন দুনিয়া ছেড়ে ইভানকা এবার হোয়াইট হাউজের কাজেই মন দিবেন।

Tags: ইভানকাইভানকা ট্রাম্প
Previous Post

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা

Next Post

শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post

শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

কল্পরঞ্জন চাকমা

কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT