চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যামিলি ম্যান’ মনোজ, প্রথমবার ওয়েবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান করে নিয়েছে ওয়েব প্লাটফর্মগুলো। বিশেষ করে নেটফ্লিক্স, অ্যামাজনসহ বেশকিছু ভারতীয় ওয়েবেও নিয়মিত ফিকশন নির্মাণ হচ্ছে। দুর্দান্ত সব গল্পের লোভে বড় পর্দার তুখোড় অভিনেতারাও ঝুঁকছেন সেই দিকে। এবার ওয়েব সিরিজে নাম লেখালেন তুখোড় অভিনেতা মনোজ বাজপেয়ী!

পঙ্কজ ত্রিপাঠি, নওয়াজ উদ্দিনসহ এমন অনেক অভিনেতারা আগে থেকেই ওয়েব সিরিজে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন। এবার যেন তাদের যাত্রা অনুসরণ করে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মনোজ। অ্যামাজনে প্রাইমের জন্য তৈরী তার প্রথম ওয়েব সিরিজটির নাম ‘দ্য ফ্যামিলি ম্যান’।

মঙ্গলবার অ্যামাজন প্রাইম থেকে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ফার্স্ট লুক ও টিজার প্রকাশিত হয়। যেখানে একজন মধ্যবিত্ত অথচ ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্পাইয়ের চরিত্রে দেখা মেলে মনোজের।

ছোট্ট এই টিজারে মনোজের চরিত্রটি কেমন, সে ইঙ্গিতই রয়েছে। ওয়েব সিরিজে তার নাম শ্রীকান্ত তেওয়ারি। যিনি মূলত নিজের পেশা ও পরিবারের প্রতি সমানভাবে দায়িত্বশীল একজন মানুষ। নিজের দেশকে শত্রুমুক্ত রাখতে তিনি যেমন চৌকস, তেমনি পরিবারের প্রতিও সমান যত্নশীল।

অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার তরফে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ট্রেলার প্রকাশ পাবে।

চলচ্চিত্র নির্মাতা রাজ ও ডিকে’র যৌথ নির্মাণ ‘দ্য ফ্যামিলি ম্যান’। এরআগে এই দুই নির্মাতা একসঙ্গে গো গোয়া গন এবং শোর ইন দ্য সিটি নামের দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। গেল বছরের সুপার হিট হরর-কমেডি ছবি ‘স্ত্রী’র প্রযোজনাও করেছেন দুই নির্মাতা।

মনোজ বাজপেয়ী ছাড়াও ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ দেখা যাবে শরীব হাশমি, নীরজ মাধব, সারদ কেলকার, সানি হিন্দুজা এবং শ্রেয়া। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই অ্যামাজন প্রাইমে সিরিজটি স্ট্রিমিং করা যাবে।

Tags: নওয়াজ উদ্দিনপঙ্কজ ত্রিপাঠিমনোজ বাজপেয়ীলিড বিনোদন
Previous Post

কোহলিকে পেছনে ঠেলে সিংহাসনে ফিরলেন স্মিথ

Next Post

কাশ্মীরে বিয়ের আনন্দেও নিষেধাজ্ঞা

Next Post

কাশ্মীরে বিয়ের আনন্দেও নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীর ছবিসহ নোটের খবর গুজব: বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT