চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যান্টাসাইজ গল্প নয়, জীবন ঘনিষ্ঠ গল্পই দেখাতে চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 28, জুলাই 2019
in বিনোদন
A A

ভাঁড়ামো, কান্না-হাসি কিংবা একগুঁয়েমিতে পূর্ণ বাংলা নাটক। ভিউ সর্বস্ব প্রবণতায় আক্রান্ত পুরো নাট্যাঙ্গণ! সেখানে থাকে না কোনো গল্প। বাংলা নাটক নিয়ে এমন অভিযোগ নতুন নয়।

কিন্তু রঙঢঙের এই নাট্য মঞ্চে কেউ কেউ আছেন, যারা নিভৃতে দেখিয়ে চলেছেন জীবন ঘনিষ্ঠ গল্প, রোদে পোড়া-বৃষ্টিতে ভেজা এই শহরের গল্প, এই শহরের মানুষের জীবন ধারণের গল্প, যে গল্পের নায়ক এই শহরের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিনিয়ত এমন গল্প যারা দেখিয়ে চলেছেন, তাদের মধ্যে অন্যতম একজন তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন।

বছর কয়েক আগেও রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করা নারীদের দেখা পাওয়া যেত হরহামেশায়। কিন্তু গল্পে কিংবা নাটক-সিনেমায় কখনো গুরুত্বের সাথে ঠাঁই পায়নি সেইসব মানুষের গল্প। ২০১৬ সালে প্রথমবারের মতো লিফলেট বিলি করা নারীর গল্প নিয়ে নাটক নির্মাণ করে আলোচনায় আসেন সেরনিয়াবাত। এরপরও তার সব নাটকেই উঠে এসেছে এমন পেশার মানুষের গল্প। এবার এমন আরো বিচিত্র পেশাজীবীদের গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন সেরনিয়াবাত শাওন। নাটকের নাম ‘ভোল বদল’।

যেখানে উঠে এসেছে নতুন টাকা বিক্রি করা মতিন, কান পরিষ্কার করে সংসার চালানো আলতাফ, অর্থের বিনিময়ে রান্না করে মানুষকে খাওয়ানো মল্লিকার গল্প। যে নাটকে অভিনয় করেছেন দাপুটে অভিনেতা-অভিনেত্রীরা। শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, শ্যামল মাওলা ও শরিফুল ইসলামের মতো অভিনেতা আছেন। নির্মাতা জানান, এই নিন্মবর্গীয় চরিত্রগুলোর দ্বন্দ্ব, সঙ্ঘাত ও ভালোবাসার গল্পই হলো ‘ভোল বদল’।

এই নাটকের শুটিং শেষ হয়েছে চলতি মাসেই। শুটিং হয়েছে গুলিস্তান ও পুরান ঢাকার গেন্ডারিয়াতে। আসন্ন ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে দশটায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

এই মুহূর্তে বাংলা নাটকে গল্পের চেয়ে ‘ভিউ কতো হলো?’-এই প্রশ্নটিই যখন বেশি গুরুত্বপূর্ণ, তখন ভিউয়ের পেছনে কেন ছুটছেন না শাওন?

জানতে চাইলে তরুণ এই নির্মাতার সরল উত্তর: একটা অদ্ভুত ব্যাপার, আমার নাটক কিন্তু ভিউ হয় ই না, খুবই কম হয় এটা সত্য। আমার ‘লিফলেট’ নাটকের কিছু ভিউ হয়েছে কিন্তু সর্বশেষ যে নাটকটা করলাম ‘কষ্টিপাথর’, ওইটার ভিউ একেবারেই নাই। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমার যে প্রোডিউসার বা যে চ্যানেল থেকে আমি কাজ করি তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন ভালো গল্পের ভিজ্যুয়াল নির্মাণে। বলেন গল্পের দিকে নজর দিতে। এই জায়গায় আমি মোটামুটি সৌভাগ্যবান এবং একইসঙ্গে অনুপ্রাণিত। আমিও গল্প দেখাতে চাই, ভিউ কতো হলো এই পথে আমি যেতেই চাই না। আমাকে তারা বলেছে ‘আপনি আপনার কাজটাই করেন’, ভিউ হোক কিংবা না হোক। এটা সত্যিই আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট!

কিন্তু আপনার কি জনপ্রিয় হতে ইচ্ছে হয় না? -প্রশ্নে শাওনের সোজাসাপ্টা উত্তর: না, আমার জনপ্রিয় হতে ইচ্ছা করে না। সংবাদমাধ্যম কিংবা যে কোনো ধরনের মিডিয়া এড়িয়ে চলার চেষ্টা করি। আমি চাই আমার জনপ্রিয়তার চেয়ে আমার গল্পগুলো বেশী ফোকাস হোক। ডিরেক্টর বা রাইটারের চেয়ে তার কাজগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার।

‘লিফলেট’ থেকে শুরু করে আপনার টিভি ফিকশনগুলোর চরিত্র শহরের নিন্মবিত্ত মানুষেরা। এমন চরিত্র নিয়ে কাজ করার বিশেষ কোনো কারণ আছে? এমন প্রশ্নে শাওন বলেন: আমার কাজ না থাকলে আমি রাস্তায় ঘুরে বেড়াই, এটা আমার পুরনো অভ্যাস। প্রচুর মানুষ দেখি। যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিদিন ভিড় ঠেলে বাসে উঠি, প্রচণ্ড জ্যামে বসে আছি হয়তো তখন কোনো চরিত্র সামনে চলে আসে, তাদের নিয়ে গল্প লিখে ফেলি। আমার বেশির ভাগ গল্পই এই শহরের পাব্লিক বাসে জার্নি করতে করতে লেখা। আমার গল্পগুলো কোনো ফ্যান্টাসাইজ গল্প না, জীবন ঘনিষ্ঠ মানুষের গল্প।

নিজের বলা গল্প ও চরিত্র নিয়ে এই নির্মাতা বলেন, আমার চরিত্র বা গল্প আমদানি করা গল্প নয়। পৃথিবীর কোনো গল্প বা চরিত্রগুলোর সাথে এদের কোনো যোগ নেই। একশো বছর পরে দেখলেও সেই চরিত্রগুলো কিন্তু বাংলাদেশের কথাই মনে করিয়ে দেবে। পেশাজীবীদের নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। যে পেশাগুলো হয়তো ধীরে ধীরে একদিন হারিয়ে যাবে, কিন্তু আমার নাটকে সেগুলো ডকুমেন্টেশন হয়ে থেকে যাবে, এমন ভাবনা থেকেই তাদের নিয়ে আমার গল্প। একটা দায়বদ্ধতার জায়গা থেকেও আমার নাটকের চরিত্রগুলো সৃষ্টি।

Tags: গল্পগ্রামনাটকপ্রভালিড বিনোদনলিফলেটশহর
Previous Post

ধলেশ্বরীতে পাওয়া গেল নিখোঁজ আরও এক ছাত্রের মরদেহ

Next Post

সাঁওতাল পল্লীতে হামলা-হত্যায় ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট

Next Post

সাঁওতাল পল্লীতে হামলা-হত্যায় ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট

ডেঙ্গু রোগী শনাক্ত

রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT