চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ ইসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 22, নভেম্বর 2018
in বাংলাদেশ
A A
সিইসি-নির্বাচন কমিশন-তফসিল ঘোষণা

ফাইল ফটো

ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে ও বাড়ি বাড়ি গিয়ে কাওকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

বৃহস্পতিবার ভোটের পরিবেশ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

সেসময় ভোটারদের নিরাপত্তা দিতে আনসার ভিডিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান তিনি। সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে হলেও পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ভোট পরবর্তী যেকোনো সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

এই বিশেষ বৈঠকে পুলিশের আইজিসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব রেঞ্জের পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব, সংস্থাপন সচিবসহ ৬৪ জেলার সকল এসপিরা অংশ নিচ্ছেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব না। সভায় আরো জানানো হয়, ১৫ ডিসেম্বরের পর সেনাবাহিনীর টিম প্রতিটি জেলায় যাবে পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের ছক তৈরি করা হবে।

পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়ে কাজ করার নির্দেশ দিলেন ইসি। তবে পুলিশ এর সব কাজে ইসির নজরদারি থাকছে বলে মন্তব্য সিইসির

Tags: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশনারপুলিশ
Previous Post

গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের: প্রধানমন্ত্রী

Next Post

দীপবীরের বেঙ্গালুরুর রিসেপশনের কিছু মুহূর্ত

Next Post
দীপবীর

দীপবীরের বেঙ্গালুরুর রিসেপশনের কিছু মুহূর্ত

বাংলাদেশে আসছে ‘ভিলেন’, কলকাতায় যাচ্ছে ‘মেন্টাল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT