চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি এবং স্পেকট্রাম নিলামের যোগ্য যেসব প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 25, জানুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A

ফোরজি এবং স্পেকট্রাম নিলামের জন্য যোগ্য আবেদনকারী মোবাইলফোন অপারেটর প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি এবং সিটিসেল (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি.)। বৃহস্পতিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোরজি এবং স্পেকট্রাম নিলামের যোগত্য অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা মেনে নিলামপত্র গ্রহণ করতে হবে।

২৯ জানুয়ারি নিলামের আলোচনা, ৫ ফেব্রুয়ারির মধ্যে বিড আর্নেস্ট মানি প্রদান, ৭ ফেব্রুয়ারি নিলামের চিঠি প্রদান, ১২ ফেব্রুয়ারি মক নিলাম, ১৩ ফেব্রুয়ারি নিলাম হবে।

গত বছরের ৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফোরজি যুগের আনুষ্ঠানিকতা শুরুর ঘোষণা দেয় বিটিআরসি। এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্রথমবার এ নীতিমালার অনুমোদন দেয়া হয়। কিন্তু এটি হাতে পাওয়ার পর তখন অপারেটরগুলো আনুষ্ঠানিকভাবে ২৩টি আপত্তি দিয়েছিলো। এরপর ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব আপত্তির অধিকাংশই সমাধান করে দেন।

পরে বিটিআরসি অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করে প্রযুক্তি নিরপেক্ষতার মূল্য নির্ধারণ করে সংশোধিত নীতিমালাটি ৮ নভেম্বর টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়ে দেয়। গত ২৯ নভেম্বর ফোরজি নিয়ে সর্বশেষ সংশোধিত নীতিমালায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন নীতিমালায় ফোরজির ন্যূনতম গতি নির্ধারণ করে দেয়া হয়েছে ২০ এমবিপিএস, যেখানে মহাসড়কে চলাচলকালে ও ট্রেনে ভ্রমণের সময় শুধু ইন্টারনেটের গতি সর্বনিম্ন হতে পারবে।

এই নীতিমালা অনুযায়ী ২১০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ এবং ৯০০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম হবে। যার মধ্যে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্জের নিলামের ফ্লোর মূল্য হবে ২ কোটি ৭০ লাখ ডলার। আর ১৮০০ ও ৯০০ ব্যান্ডের প্রতি মেগাহার্ডজ স্পেকট্রামের নিলামের ভিত্তি মূল্য হবে তিন কোটি ডলার।

Tags: ফোরজিবিটিআরসি
Previous Post

কোন তাড়নায় প্রদোষে প্রাকৃতজন লিখেছিলেন শওকত আলী?

Next Post

‘ভয়ঙ্কর’ এনগিদিকে নিয়েই প্রোটিয়া ওয়ানডে দল

Next Post

‘ভয়ঙ্কর’ এনগিদিকে নিয়েই প্রোটিয়া ওয়ানডে দল

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আইয়ের মধ্যে প্রামাণ্যচিত্র নির্মাণের চুক্তি সাক্ষরিত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে চুক্তি সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT