চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি: আপিল বিভাগের আদেশে লাইসেন্স কার্যক্রমের বাধা কাটল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 14, জানুয়ারি 2018
in আদালত
A A

দেশে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্স প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের উপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিটিআরসির এ সংক্রান্ত আবেদন নিস্পত্তি করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আর বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

আজকের এই আদেশের ফলে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্স প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি উপর সৃষ্ট আইনি বাধা কাটল।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে আদেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

চেম্বার বিচারপতির আদালতের আদেশের কয়েক ঘণ্টা আগে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্স প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করে আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপত জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

সেই সংগে আদালত রুলও জারি করেন। রুলে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি তাদেরই নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে বিটিআরসি ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ফোরজি লাইসেন্স নিতে আবেদন করার শেষ তারিখ ১৪ জানুয়ারি, আগামী ১৩ ফেব্রুয়ারি স্পেকট্রাম নিলাম হবে।

সেই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড গত বুধবার হাইকোর্টে রিট করে। সেই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

Tags: ফোর জিফোরজিবিটিআরসিমোবাইল ফোন সার্ভিসলাইসেন্সহাইকোর্ট
Previous Post

ড্রেনে মিলল সিএনজি চালকের লাশ

Next Post

শমরিতার ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ

Next Post
ইন্টার্ন ডাক্তার-শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল

শমরিতার ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন- ছিটকিনি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ‘ছিটকিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT