চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন ধরেই কাঁদতে শুরু করলেন আলম খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 06, জুলাই 2020
in বিনোদন
A A
আলম খান ফোন ধরেই কাঁদতে শুরু করেন, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলম খানের সঙ্গে এন্ড্রু কিশোর

কালজয়ী অসংখ্য বাংলা গানের শিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। এমন খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিখ্যাত সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলম খান।

সোমবার সন্ধ্যায় এন্ড্রু কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সাথে যোগাযোগ করা হলে, ফোন ধরেই কাঁদতে শুরু করে দেন আলম খান। যে কান্না আপনজন হারানোর, প্রিয় মানুষকে হারানোর!

কাঁদতে কাঁদতে এই সংগীতজ্ঞ বলেন, এতো দ্রুত আমাদের ছেড়ে এন্ড্রু চলে যাবে, ভাবতেও পারিনি। ভেবেছিলাম সুস্থ হয়েই ফিরবে! কিন্তু এটা কী হয়ে গেলো! বয়সে আমাদের কতো ছোট, কতো স্মৃতি আমাদের একসাথে।

চলচ্চিত্রের গানে টানা কয়েক দশক ধরে একচ্ছত্র আধিপত্য ছিলো এন্ড্রু কিশোরের। সত্তরের শেষ দিকে প্লেব্যাকে আসাও সুরকার আলম খানের হাত ধরে। ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে একটি গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর।

আলম খানের সুরে বহু জনপ্রিয় গান গেয়েছেন এন্ড্রু কিশোর। সেসব স্মৃতি মনে করে ফোনে বারবার থমকে যাচ্ছিলেন আলম খান। ডাক দিয়েছেন দয়াল আমারে, হায়রে মানুষ রঙিন ফানুসের মতো গান তাঁর সুরে গেয়েছিলেন সদ্য প্রয়াত এই শিল্পী!

আধুনিক বাংলা গানের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এন্ড্রু কিশোর। একই সঙ্গে তাঁর চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের গানের জন্যও অপূরণীয় ক্ষতি! বছিলেন আলম খান।

তিনি আরো বলেন, কতো কতো জনপ্রিয় কাজ আমরা একসাথে সৃষ্টি করেছি। আমরা সৃষ্টিশীল মানুষরাতো কাজের মধ্য দিয়েই বেঁচে থাকতে চাই। আশা করবো, রেখে যাওয়া অসংখ্য গানে এন্ড্রু বাংলার মানুষের কাছে বেঁচে থাকবেন।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তাঁর অবস্থা কিছুটা ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল মাসের ১১ তারিখ দেশে ফেরেন তিনি।

Tags: আলম খানএন্ড্রু কিশোরগানবাংলালিড বিনোদন
Previous Post

আহলে সুন্নাত ওয়াল জামাআত চেয়ারম্যান মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকাল

Next Post

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমেছে: জন হপকিন্স

Next Post
বাংলাদেশে COVID-19 সংক্রমণের বৃদ্ধির গ্রাফ, জুন ২০২০ পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমেছে: জন হপকিন্স

বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের ছবি, তার স্মৃতি ও প্রেরণা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সিনেমায় আসার আগেই এন্ড্রু দা ছিলেন আমার প্রিয় শিল্পী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT