চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশ রোববার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
ফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশের আলোকে মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোনে আড়িপাতা বন্ধে ও ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে করা রিটের আদেশ রোববার।

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা এই রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও  বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে শুনানি করেন আইনজীবী খোন্দকার রেজা-ই-রাকিব।

আজ শুনানিতে রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃংখলা রক্ষায় কারো ফোনালাপ রেকর্ড করায় আপত্তি নেই। কিন্তু এর বাইরে যেকোনো নাগরিকের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড ও ফাঁস করার আইনগত অধিকার কারও নেই, আমাদের বক্তব্য এখানে। তাই ফোনালাপ ফাঁস বন্ধে রুল জারির আবেদন করছি। আর যেসব ফোনালাপ ফাঁস হয়েছে, সেসব ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করতে বিটিআরসি যেন তদন্ত করে সেই নির্দেশনা চাচ্ছি।

শুনানিতে অ্যাটর্ন জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যারা এই রিট আবেদনটি করেছেন তারা নিজেরা ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্থ হননি। আর কারো ফোনালাপ ফাঁস হলে তিনি তো বিটিআরসি আইন অনুযায়ী প্রতিকার চেয়ে আদালতে মামলা করতে পারেন। সেক্ষেত্রে জনস্বার্থে এই রিট আবেদন করার তো সুযোগ নেই। এছাড়া ক্ষতিগ্রস্ত কেউ কি বিটিআরসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গিয়ে বলেছে যে, তার ব্যক্তিগত গোপণীয়তা লঙ্ঘন হচ্ছে? কিংবা এধরণের অভিযোগ দেয়ার ক্ষেত্রে কেউ কি ব্যর্থ হয়েছেন? সেরকম হলে রিট নিয়ে আসতে পারতো। এক্ষেত্রে তো তেমনটা হয়নি।

শুনানিতে বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই-রাকিব বলেন, আইনে যদি প্রতিকারের সুযোগ না থাকত তবে সংবিধান অনুযায়ী এই রিট আবেদন করার সুযোগ আছে। যেহেতু আইনে সুনির্দিষ্ট বিধান আছে, তাই এই রিট আবেদন করার সুযোগ নেই। আর কেউ যদি সংক্ষুব্ধ হন তবে তিনি বিটিআরসির কাছে প্রতিকার চেয়ে আবেদন করতে পারেন। এখানে রিট আবেদনকারী কেউ সেটা করেননি। তাই রিট আবেদন চলতে পারে না।

আজকের এই শুনানির একপর্যায়ে আদালত বলেন, কেউ যদি ফোনে আড়ি পাতে এবং কেউ যদি রেকর্ড করে তাহলে সেটা চিহ্নিত করার বিষয় আছে। আর তৃতীয় পক্ষ যদি কেউ রেকর্ড করে বিভিন্ন মিডিয়ায় দেয়, আর মিডিয়া যদি সেটা প্রচার করে, সেক্ষেত্রে কিন্তু মিডিয়ারও একটা ভূমিকা আছে। এক্ষেত্রে সবাইকে সজাগ থাকা দরকার।

ফোনে আড়িপাতা রোধে ও ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাগুলোর তদন্ত চেয়ে গত ১০ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। এই ১০ আইনজীবী হলেন: অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, অ্যাডভোকেট উত্তম কুমার বনিক, অ্যাডভোকেট শাহ্ নাভিলা কাশফি, অ্যাডভোকেট ফরহাদ আহমেদ সিদ্দীকী, অ্যাডভোকেট মোহাম্মদ নওয়াব আলী, অ্যাডভোকেট মোহাম্মদ ইবরাহিম খলিল, অ্যাডভোকেট জি এম মুজাহিদুর রহমান (মুন্না), অ্যাডভোকেট ইমরুল কায়েস ও অ্যাডভোকেট একরামুল কবির। এই রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

Tags: ফোনে আড়িপাতাহাইকোর্ট
Previous Post

করোনায় মৃত্যু ২৭ হাজার ছুঁইছুঁই

Next Post

পর্যটন স্পট: মৃত্যু এড়াতে সতর্কতা প্রয়োজন

Next Post
অভিযানে নিহত ব্যক্তির মৃতদেহ, পা বাঁধা ও হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন স্পট: মৃত্যু এড়াতে সতর্কতা প্রয়োজন

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও অনলাইন স্বাস্থ্য পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দৈনিক মৃতের সংখ্যা কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT