চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক আসক্তি তরুণদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 21, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

ফেসবুকে আসক্তি তরুণদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তরুণদের প্রতি সামাজিক মাধ্যমকে সামাজিক কাজে ব্যবহারের আহ্বাণ জানিয়েছেন তিনি। পাশাপাশি তাদের প্রতি ‘বঙ্গবন্ধু ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পাঠের আহ্বান জানান।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে হাসুমনি’র পাঠশালা আয়োজিত “দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক সূচকে বাংলাদেশের উত্তরণ: তরুণ প্রজন্মের করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িকতার নিরিখে দেশগঠন করাই বঙ্গবন্ধুর আদর্শ ছিল। দেশে এখন সাম্প্রদায়িকতার মানুষ বাড়ছে। আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণের পথ বের করতে হবে বলে সেমিনারে জানান সমাজকল্যান মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি আরও বলেন, দেশের সর্বস্তরে প্রযুক্তির বিস্তার ঘটছে। যার ফলে অনেক দুর্নীতি কমেছে। তরুণরা দিনে দিনে ডিজিটাইলাইজেশনের আওয়তাভুক্ত হয়েছে। তবে তরুণদের মধ্যে ফেসবুকের আসক্তি বাড়ছে। এই কারণে তরুণদের চিন্তাশক্তি কমে যাচ্ছে। তরুণরা দিনের অধিকাংশ সময় ফেসবুকের মধ্যে থাকে। এখন আর তরুণরা ভালো ভাবে লেখাপড়া মনোযোগী হতে পারছে না।

তিনি বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, সেই সময়ের রাজনীতির ত্যাগ সম্পর্কে জেনে তরুণরা ভোগবাদী, সহিংসতা, প্রদর্শনবাদী ও আত্মকেন্দ্রিক চিন্তা থেকে সরে এসে সমাজের স্বার্থে সক্রিয় হবে। ৫২,৬২, ৬৯ কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণরা ব্যক্তিস্বার্থ ভুলে সমাজের স্বার্থে মাঠে নেমেছিল এবং সমাজকে বন্দী শৃঙ্খল থেকে মুক্ত করেছিল বলে তিনি জানান।

হাসুমণি’র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি বিভাগের সচিব মো: মফিজুর ইসলাম, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

Tags: রাশেদ খান মেনন
Previous Post

লাকী আখান্দ সেরা ১০: কথা-কণ্ঠে-সুর ও সংগীতে

Next Post

নাটোরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা নিহত

Next Post
নাটোরে ছেলের হাতে মা খুন

নাটোরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা নিহত

সোনার জুতোয় নজর দিও না, সালাহকে ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT