চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে হিলারির দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি কাজ করায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন। এবিসি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি ভুল স্বীকার করেন। এ নিয়ে জনগণের উদ্দেশ্যে ফেসবুকেও একটি পোস্ট দেন হিলারি। পোস্টে তিনি বলেন:

‘আমি চাইছিলাম আপনারা কথাগুলো সরাসরি আমার কাছ থেকে শুনুন:

হ্যাঁ, আমার দু’টো আলাদা ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা দরকার ছিলো, একটি ব্যক্তিগত কাজের জন্য আর অন্যটি আমার পররাষ্ট্র বিভাগ সংক্রান্ত কাজগুলোর জন্য। সেটা না করা আমার ভুল ছিলো। আমি এর জন্য দুঃখিত, এবং আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে নিচ্ছি।

আপনাদের কিছু মূল বিষয় জানা দরকার। পররাষ্ট্র বিভাগের নিয়ম অনুসারে আমার ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের স্পষ্ট অনুমতি ছিলো। সরকারের যতজনের সঙ্গে আমার যোগাযোগ হতো তারা সবাই সেটা জানতেন। এবং আমার পাঠানো বা গ্রহণ কোনোকিছুই তখন ক্লাসিফায়েড চিহ্নিত ছিলো না।

প্রক্রিয়াটা যেহেতু চলছে, আমি যতটা সম্ভব স্বচ্ছ থাকতে চাই। এজন্য আমি আমার কাজ বিষয়ক সব ই-মেইল জনসাধারণের কাছে প্রকাশের উদ্দেশ্যে সরকারকে দিয়েছি, এবং এজন্যই আগামী মাসের শেষদিকে বেনগাযী কমিটির সামনে জনসমক্ষে এ ব্যাপারে স্বীকারোক্তি দেবো।

আমি জানি এটা জটিল এক কাহিনী। আমার আরো আগে প্রশ্নগুলোর জবাব দেওয়া উচিত ছিলো। আমি আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ, এবং এর কিছুই আমি পাওনা হিসেবে ধরে নিচ্ছি না।

আমি বুঝতে পারছি যে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, এবং সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি কাজ করে যাবো। আপনারা যদি আরো পড়তে চান, এমনকি আমার ই-মেইলগুলো, দয়া করে এখানে যান:

https://www.hillaryclinton.com/emails/

ধন্যবাদ,

হিলারি।’

Tags: গোপন ইমেইলহিলারি ক্লিনটন
Previous Post

যেভাবে সাংবাদিকের কাছে লাঞ্ছিত হলেন অভিবাসীরা (ভিডিওসহ)

Next Post

এক বছররেও ভাঙা হয়নি জাদু’র ঘর!

Next Post

এক বছররেও ভাঙা হয়নি জাদু’র ঘর!

সিরিয়া-ইরাকের মুসলিম শরণার্থী নেবে না অস্ট্রেলিয়া?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT