সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে রাজধানীতে ১২ বিদেশী নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডলার, ল্যাপটপ ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করেছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, এই গোষ্ঠী একটি আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্র। এরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে মানুষের অর্থ হাতিয়ে নিত। আটক হওয়া ১৪ জনের মধ্যে ১২ জন বিদেশী নাগরিক। তাদের মধ্যে ৮ জন নাইজেরিয়ার নাগরিক, ক্যামেরুনের ৩ জন ও একজন কঙ্গোর নাগরিক। আটককৃত বাকী দুজন বাংলাদেশী।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র্যাব।






