চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে কোটিরও বেশি বাংলাদেশি রক্তদাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 15, জুন 2021
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
Mobile screens showing blood donation app with donation options and notifications. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে রক্ত দানের নোটিফিকেশন পেতে সাইন আপ করেছে ১ কোটি ১০ লাখের বেশি বাংলাদেশি।

এই বছরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশের আরও অনেক মানুষকে রক্তদানে আগ্রহী করতে ফেসবুকের সাথে যুক্ত হয়েছে ব্লাডম্যান।

দেশের মানুষকে স্থানীয় ব্লাডব্যাংকের সাথে যুক্ত করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে ফেসবুক ও ব্লাডম্যান যৌথভাবে ব্লাড ডোনেশন ফিচার চালু করে।

আইসিটি ডিভিশনের সহযোগিতায় শুরু করা এই উদ্যোগের উদ্দেশ্য ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে মানুষকে জানানো কোথায় রক্তের স্বল্পতা আছে এবং কখন রক্ত দান করা নিরাপদ।

ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি প্রধান সাবহানাজ রশিদ দিয়া বলেন, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দেশে রক্তদানের জন্য একটি নির্ভরযোগ্য এবং টেকসই ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখতে পারে। তাই কমিউনিটি-ভিত্তিক রক্ত সংগ্রহের প্রক্রিয়াকে আরও কার্যকর করতে “ফেসবুক ইভেন্টস” নামে একটি নতুন ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে ব্লাড ব্যাংকগুলো তাদের প্রচার আরও নিকটস্থ করতে পারবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক বলেন, “মহামারির কারণে বাংলাদেশের হাসপাতাল এবং ব্লাডব্যাংক রক্ত সন্ধানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই সময়ে ফেসবুকের ব্লাড ডোনেশন টুল ব্লাড ব্যাংকের সাথে রক্তদাতাদের যোগাযোগ ডিজিটাইজ এবং আরও সহজ করে তুলেছে। রক্তদানের যোগাযোগ ব্যবস্থাটি ডিজিটালকরণ এবং রক্তদানে সচেতনতা সৃষ্টিতে ব্লাডম্যান এবং ফেসবুককে ধন্যবাদ জানাই। তাদের সাথে বাংলাদেশের হাসপাতালের রোগীরা যুক্ত হয়ে প্রযুক্তি ব্যবহার করে করোনাকালীন সময়ে হাতের কাছে দ্রুততম সময়ে সেবা গ্রহণ করতে পারবে।”

রক্তদানের বিষয়ে আপনার নিকটস্থ ব্লাড ব্যাংকগুলো থেকে নোটিফিকেশন পেতে আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট সেকশনে ব্লাড ডোনেশনস ফিচারে যান। আরও জানতে, http://facebook.com/donateblood ভিজিট করুন।

২০১৭ সালে চালু হওয়া ফেসবুকের এই ফিচারটিতে এর মধ্যে বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি মানুষ রক্তদাতা হিসেবে সাইন আপ করেছে। মহামারির সময়ে জরুরী ভিত্তিতে রক্তের স্বল্পতা মেটাতে বিগত বছরে ফেসবুক এই ফিচারটি নতুনভাবে ২৬টির বেশি দেশে চালু করে।

Tags: ফেসবুকরক্তদাতা
Previous Post

নাসিরদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

Next Post

অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি চিকিৎসা ব্যর্থ

Next Post
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বোতল ও সাইন বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি চিকিৎসা ব্যর্থ

ডিজিটাল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তির ব্যবহার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT