চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2019
in তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারীর ফোন নম্বর এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য দেয়া মোবাইল ফোন নম্বর নিয়ে একটি ডেটাবেইস তৈরি করে তা অনলাইনে প্রকাশ করা হয়েছে।

ওই ডেটাবেইস অনলাইনে যে কেউ দেখতে পাচ্ছেন এবং নম্বর নিয়ে নিতে পারছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়: সম্প্রতি এক নিরাপত্তা গবেষক অনলাইনে ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বরযুক্ত একটি ডেটাবেইস খুঁজে পান। ওই ডেটাবেইসে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এর মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের, ১ কোটি ৮০ লাখ যুক্তরাজ্যের।

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন: ওই রেকর্ডে এক নম্বর একাধিকবার রয়েছে, তাই সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। তাদের ধারণা, ২০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্যের ওপর প্রভাব পড়েছে। তবে এসব ডেটা সেট পুরোনো।

ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, যে বা যারা ওই ডেটা ফেসবুক থেকে সংগ্রহ করেছে, তারা ফেসবুকের ত্রুটিপূর্ণ ফিচারকে কাজে লাগিয়েছে।

২০১৮ সালের মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরপরই এপ্রিল মাসে ওই সার্চ টুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের তথ্য নিয়ে কে বা কারা এ ডেটাবেইস তৈরি করেছে এবং তা ছেড়েছে, তা তারা জানে না।

টেকক্রাঞ্চের নিরাপত্তা বিশ্লেষক সানইয়াম জেইন বলেন: যিনি এ ডেটাবেইসের সন্ধান পেয়েছেন, তিনিও এর উৎস বের করতে পারেননি। তারা ওয়েব হোস্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা ওই ডেটাবেইস সরিয়ে ফেলে।

প্রাইভেসি ও নিরাপত্তা গবেষকেরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে ফোন নম্বর দেওয়ার বিষয়ে সতর্ক করেন। অনলাইনে ফোন নম্বর ছড়িয়ে পড়লে স্প্যাম, নিপীড়ন, সিম সোয়াপিং বা ক্লোনিংয়ের মতো ঘটনা ঘটে।

নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান লুসি সিকিউরিটির প্রধান নির্বাহী কলিন বাস্টেল বলেন: ‘কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোন নম্বর দেওয়ার আগে ভাবুন। মনে রাখবেন, তারা গ্রাহকের তথ্য একসঙ্গে করে তা ব্যবসার কাজে লাগাবে।’

Tags: ফেসবুকফেসবুক ব্যবহারকারী
Previous Post

অনলাইনে বাংলাদেশের প্রথম অনুসন্ধানী অনুষ্ঠান ডকেট

Next Post

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

Next Post
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর ছবি

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর নিবন্ধন শুরু

আফিফের সেঞ্চুরি, খুব কাছে শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT