চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের বিগ বাজেটের ছবিতে আমির, প্রযোজনায় মুকেশ আম্বানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 22, মার্চ 2018
in বিনোদন
A A

বলিউডের সুপার স্টার আমির খান “থাগস অব হিন্দুস্থান” চলচ্চিত্রের পর এখন ব্যস্ত আছেন মেগা-বাজেট চলচ্চিত্র সিরিজ নিয়ে যা মহাভারত-এর কাহিনির উপর ভিত্তি করে নির্মাণ করা হবে। এখন পর্যন্ত নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে এটাই হবে সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্র।

এমনকি শোনা যাচ্ছে হলিউডের ‘দ্য লর্ড অব দ্য রিঙ’ কিংবা ‘গেম অব থ্রোনস’ এর মতোই একটি প্রযোজনা হতে যাচ্ছে এটি। এ প্রসঙ্গে মুকেশ আম্বানি এই প্রোডাকশনের সহযোগী প্রযোজক থাকতে পারেন বলে ধারণা করে রামেশ বালা টুইটারে লিখেছেন– ‘ থাগস অব হিন্দুস্থান-এর পরে আমির খান কাজ শুরু করেছেন মহাভারতের উপর নির্মিতব্য একটি মুভি সিরিজের যার কো-প্রোডিউসার হবেন মুকেশ আম্বানি। প্রোডাকশনের মানের দিক থেকে এটি হবে ‘দ্য লর্ড অব দ্য রিঙ’ কিংবা ‘গেম অব থ্রোনস’ এর মতোই। ’

সিক্রেট সুপারস্টার প্রচারের সময় আমির খান বলেছিলেন – ‘আমার স্বপ্নের একটি প্রজেক্ট হল ‘মহাভারত’ নিয়ে কিছু নির্মাণ করা কিন্তু আমার ভয় হয় কাজটি শুরু করতে কেননা এটা ১৫-২০ বছর সময় নিয়ে নিবে আমার জীবনের। কর্ণ আমার পছন্দের চরিত্র, কিন্তু আমি জানিনা আমার শরীর-স্বাস্থ্য অনুযায়ী আমি সেই চরিত্রে অভিনয় করতে পারবো কী না। আমি সম্ভবত কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে পারবো। অর্জুন চরিত্রটিও আমার পছন্দের তালিকায় আছে। অর্জুনই একমাত্র ব্যক্তি যিনি জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণকে যে তাকে কেন তার নিজের লোকদের হত্যা করতে হবে। ’

ডিএনএইন্ডিয়া.কম অনুযায়ী আরেকটি সাক্ষাৎকারে আমির বলেন – ‘আমার স্বপ্ন একদিন ‘মহাভারত’ নির্মাণ করার, যা এখনো আমি অর্জন করতে পারিনি কিংবা সেদিকে এখনো যেতেই পারিনি। খুবই ভয়ানক একটা স্বপ্ন এটা, হয়তো এজন্যই এটি একটি বড় স্বপ্ন। খুবই বড় এবং দেখা যাক যদি পারি কোনদিন সেটা পূরণ করতে।’

মজার বিষয় হল, কয়েক মাস আগে, ফাতিমা সানা খান ‘মহাভারত’ পড়ছেন বলে জানিয়েছিলেন ইন্সট্রাগ্রামের একটি পোস্টে। কিন্তু চলচ্চিত্রে তার ভূমিকা কী হতে পারে লোকজন তা অনুমান করা শুরু করতেই তিনি সেই পোস্ট রিমুভ করে ফেলেন।

এখনো অফিসিয়ালি কোন ঘোষণাই দেওয়া হয়নি। তবু আমির খান যেহেতু অন্য কোন ফিল্ম নিয়েই কথা বলছেন না আপাতত তাই বোঝাই যাচ্ছে সম্ভবত অভিনয়শিল্পীরা ‘মহাভারত’ এর উপর নির্মিত চলচ্চিত্রেই কাজ করছেন। এখন দেখার বিষয় কোন চরিত্রে অভিনয় করছেন আমির খান – কৃষ্ণ না কি অর্জুন? -জিনিউজ ইন্ডিয়া.কম

Tags: আমির খানবাজেটমুকেশ আম্বানি
Previous Post

ঠিক সেদিনের মতোই রাস্তার দু’ধারে শিশুরা দাঁড়িয়ে আছে

Next Post

উন্নয়নশীল দেশে উত্তরণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

Next Post
উন্নয়নশীল দেশ-প্রধানমন্ত্রী-পাবলিক বিশ্ববিদ্যালয়

উন্নয়নশীল দেশে উত্তরণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজান হামলার অস্ত্রের যোগানদাতা সাগরসহ ২ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT