চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উস্কে উঠলো পুরনো গুঞ্জন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

বিয়ে করতে চলেছেন কলকাতার তারকা নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের মেধাবী অভিনেত্রী রাফায়াত রশিদ মিথিলা!-এমন খবরেই মুখোরিত হয়েছিলো পশ্চিম বাংলার গণমাধ্যম! তারই সূত্র ধরে বাংলাদেশের মিডিয়াতেও শিরোনাম হয় সৃজিত-মিথিলার ‘সম্পর্ক’!

সেই সময়ে টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়, ‘পশ্চিম বঙ্গের এলিজেবল ব্যাচেলর ‘অটোগ্রাফ’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি আর সিঙ্গেল নেই। তার জীবনে এসেছে ‘রহস্যময়’ এক নারী। এই নারীর সঙ্গেই ঘর বাঁধবেন সৃজিত! কলকাতার রাজারহাটে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়ার জন্য ‘রহস্যময়’ সেই নারীর সঙ্গে হাঁটছিলেন সৃজিত।’

এরপর বহু জলঘোলা হয়। পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সৃজিত ও মিথিলা জানান, তাদের মধ্যে প্রেমের নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক! চ্যানেল আই অনলাইনকেও সেসময় সৃজিত জানিয়েছিলেন, সংবাদের কাটতির জন্যই এসব গুঞ্জন! এগুলোকে মোটেও পাত্তা দিচ্ছেন না তিনি।

তিনি বলেছিলেন, আমি আজ পর্যন্ত মানে সেই ২০১০ থেকে যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ৯০ শতাংশ নায়িকাদের নিয়ে এমন জল্পনা হয়েছে। এটা আমি প্রফেশনাল হিসেবে হ্যাজার্ড হিসেবে মেনে নিয়েছি।

এরপরেও বহুবার এমন গুঞ্জনের শিকার হয়েছেন সৃজিত ও মিথিলা। গত ২৩ সেপ্টেম্বর ছিলো সৃজিতের জন্মদিন। আর এই জন্মদিনে সৃজিতের ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন মিথিলা! আর এতেই উস্কে উঠলো পুরনো গুঞ্জন।

সৃজিতের জন্মদিনের ঘরোয়া আয়োজনের বেশকিছু ছবি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে। আর এগুলোই আপাতত সৃজিত-মিথিলার ‘সম্পর্ক’ নিয়ে গুঞ্জন তৈরীতে তাপ যুগাচ্ছে! যদিও এসব বিষয় নিয়ে মুখ খুলেননি কেউ।

এদিকে সৃজিত বর্তমানে ব্যস্ত রয়েছেন তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গুমনামী’ নিয়ে। নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে তাকে আদালতেও যেতে হয়েছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা প্রসেনজিত।

Tags: গুমনামীমিথিলালিড বিনোদনসৃজিত
Previous Post

মাটি দূষণে মানুষ দায়ী কতখানি

Next Post

‘অভিযুক্ত কেউ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাবে না’

Next Post

‘অভিযুক্ত কেউ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাবে না’

নতুন আশা নিয়ে আবার কাজ শুরু করতে যাচ্ছি: তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT