চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার ম্যাচে নড়বড়ে তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 10, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

স্বেচ্ছা-বিরতি কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরা তামিম ইকবালের শুরুটা ভালো হয়নি। চট্টগ্রাম বিভাগের ওপেনার ১০৫ বলে ৩০ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহর বলে। ২২ গজে ১৩২ মিনিট কাটালেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না শুরু থেকেই। ঢাকা মেট্রোর বোলাররা বোতলবন্দী করে রাখেন ‘অতি সাবধানী’ তামিমকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের আরেক ওপেনার সাদিকুর রহমান অবশ্য করেছেন সাবলীল ব্যাটিং। আউট হন ফিফটি ছুঁয়ে। ম্যাচের প্রথমদিন লাঞ্চ বিরতির আগে মাহমুদউল্লাহর প্রথম শিকারে এ বাঁহাতি ব্যাটসম্যান। ৮০ রানের ওপেনিং জুটিতে সাদিকুরের অবদান ৫১। ৬৯ বলে পাঁচটি চার ও এক ছয়ে সাজানো ইনিংস।

লাঞ্চ বিরতির পর মাহমুদউল্লাহর বলে ফিরতি ক্যাচ তুলে দেন তামিম। বিশ্বকাপে ছন্দহীন থাকার পর শ্রীলঙ্কা সফরেও রান পাননি দেশসেরা ওপেনার। পরে চলে যান বিশ্রামে। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আর জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে। ভারত সফরের আগে ছন্দে ফেরার মিশন নিয়ে নেমেছেন জাতীয় লিগ খেলতে।

টেস্ট দলের আরেক সদস্য মুমিনুল হকও সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসে। ‘এ’ দলের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা এ বাঁহাতি আউট হন ১১ রান করে। বোলার সেই মাহমুদউল্লাহ। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

Tags: জাতীয় ক্রিকেট লিগতামিমলিড স্পোর্টস
Previous Post

নির্যাতিত বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ জানানোর ওয়েবপেজ বন্ধ করল বিটিআরসি

Next Post

স্বল্প সময়ে আবরার হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

স্বল্প সময়ে আবরার হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা হুমায়ূন সাধু অসুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT