চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার বার্তায় স্বস্তিতে সৌম্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 13, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফেরার বার্তা নিয়ে সৌম্য ক্রিকেট মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য সরকার

অক্টোবরের শেষদিকে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত হওয়ার খবরটি টাইগার ক্রিকেটারদের জন্য অনেক বড় খুশির।

বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছেন। শ্রীলঙ্কা সফর ‍চূড়ান্ত হওয়ায় তার আনন্দ হচ্ছে খুব।

‘অবশ্যই স্বস্তির যে খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। যখন খেলা দেখতাম ইংল্যান্ডের তখন খারাপ লাগত, আমরা কবে খেলব! ভালোও লাগতো যে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে। গতকাল (বুধবার) শুনেছি সফর নিশ্চিত হয়েছে, নিজের কাছে খুব ভালো লাগছে।’

২০২০ সালটি ক্রিকেটারদের ব্যস্ত সূচির মাধ্যমে পার করার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে চার মাস বিশ্বজুড়ে কোনো খেলাধুলাই হয়নি। স্থগিত হয়েছে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ। পিছিয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ।

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ডের পর অপেক্ষা ফুরাচ্ছে বাংলাদেশের। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মুমিনুল হকের দল। প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে টাইগারদের।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরে ভিডিও বার্তায় জাতীয় দলের ওপেনার সৌম্য বলেছেন ঘরবন্দি থাকার সময়টা দারুণ উপভোগ্য হতো যদি ক্রিকেট খেলাটা চলত।

‘অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো, শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে। শুধু খেলাটা ছিল না। বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকতো তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টাইনটা অনেক ভালো ছিল (হাসি)।’

পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একমাস আগেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সৌম্য মনে করেন এই সময়টা অনুশীলনের মধ্যে থাকতে পারলে দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজ খেলা খুব একটা সমস্যায় ফেলবে না দলকে।

‘প্রথম সব জিনিসই একটু অন্যরকম থাকে। আমার কাছে মনে হয় একমাসে আগে যদি যাই, তাহলে দলে সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও ঐ যে বললাম নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে।’

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন সেব্রিনা ফ্লোরা

Next Post

খাবার নষ্ট বন্ধে চীনের প্রেসিডেন্টের নির্দেশ

Next Post
বিরিয়ানি ও চাটনি দিয়ে সাজানো খাবার প্লেট, রঙিন ও সুস্বাদু।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবার নষ্ট বন্ধে চীনের প্রেসিডেন্টের নির্দেশ

বাংলাদেশের চ্যানেল আই অনলাইন সংবাদ পাঠিকা ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫, মৃত ৩৫৫৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT