চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরার-নাদালের পাশে বসে জোকোভিচের যত রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 12, জুলাই 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ তার রেকর্ডের জন্য ট্রফি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডন শিরোপায় আরেকবার চুমু খেয়েছেন নোভাক জোকোভিচ। লিখেছেন আরও কিছু অসাধারণ রেকর্ড। দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পাশে বসেছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে।

রোববার উইম্বলডনে ছেলেদের এককে ফাইনালে ইতালির মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম হাতে তুলেছেন জোকোভিচ।

৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকা তাতে ছেলেদের এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে সুইস ফেদেরার ও স্প্যানিশ নাদালের পাশে বসেছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেড-এক্স ও ২০২০ সালে ফরাসি ওপেন জিতে নাদাল রেকর্ডে বসেছিলেন।

অল ইংল্যান্ড ক্লাবে জিতে উইম্বলডনে টানা তিন শিরোপার খোঁজ পেলেন জোকোভিচ। ফেদেরার, বিয়ন বর্গ ও পিট সাম্প্রাসের পর টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ খেলোয়াড় হিবেসে এই কীর্তি গড়লেন তিনি।

জোকার অস্ট্রেলিয়ান ওপেনে ২০১১, ২০১২ ও ২০১৩ আসরে, আর ২০১৯, ২০২০, ২০২১ আসরেও টানা তিনবার করে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছেন।

সব মিলিয়ে ক্যারিয়ারে ৩০তম গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছালেন সার্বিয়ান জোকার। যা ছেলেদের এককের ইতিহাসে ফেদেরারের রেকর্ড ধরার পথে মাত্র এক ফাইনাল পিছিয়ে। আর পুরুষ বা নারী মিলিয়ে যৌথ হিসাবে ষষ্ঠ খেলোয়াড় হলেন ২০এর কীর্তি গড়ে।

জোকোভিচ ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে উইম্বলডন এবং রোলাঁ গারোঁয় পিঠাপিঠি শিরোপা ঘরে তুললেন। পঞ্চম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম তিন গ্র্যান্ড স্লাম জিতলেন।

এক ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের তথা বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়ার পথে বাকি শুধু বছরের শেষে ইউএস ওপেনের টাইটেল নিজের নামে লেখা।

এতসব কীর্তি যার, তিনি তো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে বসবেনই। জোকোভিচ শুধু বসেই নেই, সবচেয়ে বেশি সপ্তাহ (৩২৮) ধরে বসে আছেন শীর্ষে। আগের রেকর্ডটি ছিল ফেদেরারের, ৩১০ সপ্তাহ।

Tags: উইম্বলডন-২০২১জোকোভিচনাদালফেদেরারলিড স্পোর্টস
Previous Post

পরীক্ষা দিতে এসে আটকে পড়া শিক্ষার্থীরা বাড়ি ফিরল বিশ্ববিদ্যালয়ের বাসে

Next Post

অস্ট্রেলিয়ায় চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু

Next Post
তিনজন নারী করোনাভাইরাসের কারণে মাস্ক পরে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হাসপাতালের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৭ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT