চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শুভেচ্ছায় সিক্ত আরও ২৩ করোনাজয়ী পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 অপরাহ্ন 12, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা জয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের সাথে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন আরও ২৩ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে মঙ্গলবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। ফুলেল শুভেচ্ছায় তাদের বিদায় জানান রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।

করোনাভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ২৩ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, উন্নত চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা।

করোনা জয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

করোনা জয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠা এসব পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান। এ যাবৎ করোনা আক্রান্ত মোট ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

দেশে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। এতে মৃত্যু হয়েছে ২৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

Tags: করোনাভাইরাসরাজারবাগ
Previous Post

মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল

Next Post

ভারতে লকডাউনে শ্রমিকদের বাড়ি ফেরার দুর্দশার চিত্র সোস্যাল মিডিয়ায়

Next Post
ভারতে লকডাউনে শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রাকের উপর চড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লকডাউনে শ্রমিকদের বাড়ি ফেরার দুর্দশার চিত্র সোস্যাল মিডিয়ায়

সাদা প্লেট, পরিষ্কার ও সহজ ডিজাইন, ন্যূনতম উপস্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

Urgent actions needed to tackle COVID-19’s recession-induced hunger

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT