চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল সুন্দর, জীবন আরও বেশি সুন্দর

মৌসুমী সুলতানা by মৌসুমী সুলতানা
8:50 পূর্বাহ্ন 26, জুন 2018
in মতামত
A A

আর্জেন্টিনা হারছে বলে আত্মহত্যা! বোকামি, হতাশা আর দুঃখজনক খবর। যদিও তা বাংলাদেশের নয়। তবুও লিখছি, যাতে বাংলাদেশের কোনো যুবক, তরুণ এই বোকামি না করে।

‘এই বিশ্বকাপে আর কিছু দেখার নেই। আমি চলে যাচ্ছি, কেউ আমার মৃত্যুর জন্যে দায়ী নয়। মেসি, আমি তোমার জন্যে আমার জীবন ত্যাগ করছি। আমি অপেক্ষা করছিলাম, তোমার হাতে বিশ্বকাপ দেখবো বলে।’

এটা ভারতের কেরালার ৩০ বছর বয়সী মেসি ভক্ত দিনু এলেক্সের সুইসাইড নোট। ক্রোয়েশিয়ার সাথে ০-৩ গোলে হারার পর দিনু আত্মহত্যা করেন। ম্যাচের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দিনু তার বাড়ির পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সারা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় ভাসছে। সেই ঢেউ লেগেছে বাংলাদেশেও। বিশ্বকাপ চলাকালে ফুটবল ভক্তদের অনেক পাগলামির খবরও আমরা পাচ্ছি। চ্যানেল আইয়ে ন্যাশনাল ডেস্কে কাজ করার সুবাদে সেসব খবর পাই।

এইতো গত ২৩ জুন শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এটিও দুঃখজনক। এর বাইরে আবার হাস্যকর কিছু ঘটনাও আছে। গত বৃহস্পতিবার নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় একটি বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছিল আর্জেন্টিনার পতাকায়। কিন্তু পাত্রী ব্রাজিল সমর্থক হওয়ায় বিপত্তি বাধে। সেই গেট দিয়ে বরের বাড়ি ঢুকতে আপত্তি জানায় পাত্রী নিজেই!

বাঙালি বরাবর আবেগী জাতি। আর ভয়টা এখানেই। সেই আবেগে ভেসে কোনো মায়ের বুক যেন খালি না হয়। এমন খেলা পাগল দর্শক আর বিশ্বের দ্বিতীয় কোন দেশে নেই। ফুটবল খেলাতেও মিশে থাকে অনেক ইমোশন। পৃথিবীর আর কোন খেলা দেখে দর্শকের চোখ ভিজে উঠে কিনা আমার জানা নেই। শুধু দর্শক কেন যারা মাঠ কাঁপান তাদেরও আমি মাঠে কাঁদতে দেখেছি। জার্সিতে তাদের চোখ মোছার দৃশ্য হরহামেশা আমরা দেখি। তাদের জয়-পরাজয়ের যে কোন এক্সপ্রেশনই আমাদের আবেগী করে তোলে।

নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন ফেসবুকে জানান, হবু বউকে বললাম আর্জেন্টিনার পতাকার রঙে গেট তৈরি করেছি, সে জানালো এই গেট দিয়ে বাসায় ঢুকবে না। কারণ সে ব্রাজিল সর্মথক।
নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন ফেসবুকে জানান, হবু বউকে বললাম আর্জেন্টিনার পতাকার রঙে গেট তৈরি করেছি, সে জানালো এই গেট দিয়ে বাসায় ঢুকবে না। কারণ সে ব্রাজিল সর্মথক।

আমরা ফুটবল কে ভালোবাসি। ভালোবাসি মেসি, রোনালদো, নেইমারদের। কিন্তু তার চাইতেও অনেক বেশি ভালোবাসি আমাদের পরিবারকে। মেসি বা আর্জেন্টিনা কখনই দিনু এলেক্সকে মিস করবে না। কিন্তু তার পরিবার, বাবা-মা সারাজীবন তার জন্যে চোখের পানি ফেলবে।

ফুটবলের সাথে মিশে থাকে অনেক হাসি কান্নার গল্প। আর যদি হয় বিশ্বকাপ- তাহলে তো কথাই নেই। ভক্তদের পাগলামি সীমা ছাড়িয়ে যায়। আবারও বলছি, সেই পাগলামি যেন কাউকে আত্মঘাতী করে না তোলে। ফুটবলের জন্য আমরা আর কোন দিনুর মৃত্যু সংবাদ শুনতে চাই না। খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবন সুন্দর। ফুটবলও সুন্দর। খেলা বেঁচে থাকুক জীবনকে ঘিরে। খেলা যেন হয় শুধুই উপভোগের।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: আর্জেন্টিনানেইমারফুটবলবিশ্বকাপ ফুটবলমেসিরোনালদো
Previous Post

গাজীপুরে ভোটগ্রহণ চলছে

Next Post

রিটার্নিং অফিসারকে ‘খুঁজে’ পাচ্ছেন না বিএনপি প্রার্থী

Next Post
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-বিএনপি

রিটার্নিং অফিসারকে ‘খুঁজে’ পাচ্ছেন না বিএনপি প্রার্থী

খালেদা জিয়া-জামিন

কুমিল্লার নাশকতা মামলায় খালেদার জামিন বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT