চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল বিশ্বকাপে ভিডিও রেফারি থাকছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে ভিডিও প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফিফার এক কর্মকর্তা।

২০১৮ সালের জুনে বসবে বিশ্বকাপের পরবর্তী আসর। তার আগে ২ মার্চ ফিফার আরেকটি বার্ষিক সভা আছে। সেখানে ভিভিও রেফারি ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এই মৌসুমে ইতালি, জার্মানি এবং ইংল্যান্ডে পরীক্ষামূলকভাবে ফিফা এই প্রযুক্তি চালু করে। কোনো কোনো ক্ষেত্রে সেটি সমালোচিত হয়েছে।

ফিফার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ লে ফ্লোচ বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে ভিডিও প্রযুক্তি থাকবে। ফুটবলে প্রযুক্তি থাকাটা দারুণ ব্যাপার। কারণ এতে স্বচ্ছতা থাকে।’

ফুটবলে যেকোনো আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আইএফএবি (IFAB)। ফিফাসহ চারটি ব্রিটিশ সংগঠন (FA, SFA, IFA and FAW) আইএফবিএ’র অন্তর্ভুক্ত।

এই পাঁচ সংগঠনের মোট ভোট আটটি। ফিফার চারটি। আর ব্রিটিশ সংগঠনগুলোর প্রত্যেকের একটি করে। নতুন আইন করতে আট ভোটের মধ্যে কমপক্ষে ছয়টি ভোটের দরকার হয়।

২০১৬ সালের মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ভিডিও প্রযুক্তির ব্যবহার শুরু করে ফিফা। আইএফবিএ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ভিডিও রেফারি ব্যবহারের ফলাফল আছে।

তারা বলছে, এখন পর্যন্ত ৮০৪ চারটি ম্যাচে ভিডিও সহকারী রেফারি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সঠিক সিদ্ধান্ত এসেছে ৯৮.৯ শতাংশ ক্ষেত্রে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রত্যেক ম্যাচে গড়ে পাঁচ কিংবা তার কমবার ভিডিও রেফারি ব্যবহৃত হয়েছে। এবং ৬৮.৮ শতাংশ ম্যাচে কোনো রিভিউ নেয়া হয়নি।

Tags: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

যাত্রা বিরতিতে শুক্রবার ‘এক নির্ঝরের গান’

Next Post

জিম্বাবুয়ের হিসাবের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
ছবি: বিসিবি

জিম্বাবুয়ের হিসাবের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেতুর নিচে ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT