চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল ডুবেছে, হকিরও ছিঁড়েছে নোঙর

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:27 অপরাহ্ন 17, অক্টোবর 2017
in সম্পাদকীয়
A A
ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকার মাটিতে কৃত্রিম আলোয় প্রথম হকি ম্যাচ। হকি মাঠে বিরল দৃশ্য, গ্যালারি ভর্তি দর্শক। বাংলাদেশ হকি দলকে উজ্জীবিত করতে যা যা প্রয়োজন সবই করলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু ম্যাচ শেষে ফিরতে হল মলিন মুখে। পাকিস্তানের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত, পরের ম্যাচে ভারতের বিপক্ষেও একই ব্যবধান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ৩-১এ হার। ৩২ বছর পর দেশের মাটিতে বসা হকি এশিয়া কাপের দশম আসরে বাংলাদেশের চালচিত্র এমন মনখারাপ করাই। গোল আর ফলের খেলার এমন চিত্র বলবে জিমিদের দল আশাজাগানিয়া লড়াই উপহার দিতে ব্যর্থ একেবারেই। কখনও অবশ্য দারুণ শুরুর পরও শেষঅবধি স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি। প্রস্তুতির ঘাটতি তাতে চোখে পড়েছে আতশ কাচ ছাড়াই। অথচ এই বাংলাদেশই টুর্নামেন্টের কয়েকদিন আগে জাপানকে হারিয়ে দিয়েছিল প্রস্তুতি ম্যাচে। আশার ফানুসটা উড়েছিল তাতেই। ১৭ গোল হজমের গ্রুপপর্বে সেটি ফুটো হতেও সময় লাগেনি। কেন এমন বিপর্যয়? হার-জিতকে সরিয়ে রেখে দেশের হকি কাঠামোর দিকে নজর দিলে অনায়াসেই বেরিয়ে আসবে অন্ধকার গর্তগুলো! শুধু একটা তথ্য দিলেই দৈন্যদশার পঞ্চাশভাগ সামনে চলে আসবে, সেটা হকি লিগ নিয়ে। কোন দেশের শক্তিশালী জাতীয় দল গঠনের জন্য শক্তিশালী ঘরোয়া লিগ আয়োজন যেখানে অপরিহার্য, সেখানে লিগ আয়োজনের জন্য বাংলাদেশের হকি খেলোয়াড়দের আন্দোলনে নামতে হয় প্রায়শই। দেশের ক্রীড়াঙ্গনে হকি নিয়ে আলোচনা নেই, এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খেলার বাইরের বিষয়ে ভরপুর। ফেডারেশন কর্তাদের তিক্ত সম্পর্কের নগ্ন বাজারজাত, ফেডারেশনের নির্বাচন নিয়ে যাচ্ছেতাই অবস্থা খবর হয় নিয়মিত। ঘরোয়া লিগ বন্ধ থাকে দিনের পর দিন, খেলা বিষয়ক আলোচনাও থাকে এসবের আড়ালে ঢেকে। গত ৫ বছরে বাংলাদেশ হকির ঘরোয়া লিগ মাঠে গড়িয়েছে মাত্র ২ বার, যার একটিতে সংগঠকদের দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ ক্লাবগুলো লিগ বয়কট করেছিল। লিগটি হয়েছিল ৭টি মাত্র দল নিয়ে। তার ২৭ মাস পর হয়েছে আরেকটি লিগ। সেটিও খেলোয়াড়দের আন্দোলনের মুখে। তারপর পেরিয়ে গেছে লিগহীন আরও ১৮টি মাস। যেখানে ঘরোয়া লিগই হয় না, সেখানে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রতিভা খোঁজা ও গড়ে তোলার প্রক্রিয়া কতটুকু বাস্তবসম্মত পথে এগোয় সেটা বুঝতে খুব বেগ পেতে হয় না। বাংলাদেশের হকি হয়ে পড়েছে তাই টুর্নামেন্ট নির্ভর। কোন টুর্নামেন্ট দুয়ারে কড়া নাড়লে চেনাজানা নামজুড়ে একটা দল গঠন করে দেয়া হয়। তারা কিছুদিন একসঙ্গে অনুশীলন করে। এই সামান্য সময়ে না ঠিক করা যায় ফিটনেস, না শুধরে নেয়া যায় ভুল-ত্রুটিগুলো। বড় দলগুলো তো বাংলাদেশের সঙ্গে খেলতেই চায় না বলে এশিয়ার কাপ ব্যর্থতার পর ফলাও করে জানিয়ে দিলেন দলের ম্যানেজার। খেললেই না ভুল-ত্রুটি শোধরানোর প্রসঙ্গ আসবে। ফল, আধুনিক হকির সঙ্গে তাল মেলাতে পারেন না প্রবল সম্ভাবনার জিমি-চয়নরা। স্কুল হকির একটা টুর্নামেন্ট অবশ্য হয়। সেখান থেকে আগ্রহী সম্ভাবনাময় তরুণরা বেরিয়ে আসে। কিন্তু তাদের যত্ন নিয়ে পরের ধাপগুলো পেরিয়ে নেয়ার দায়িত্বটা নেয় না ফেডারেশন। সত্যিটা হচ্ছে, বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপি যদি সাপ্লাই না দিত, এতদিনে হকির জাতীয় দল গড়ার মত পর্যাপ্ত খেলোয়াড়ও খুঁজে পাওয়া যেত না। এসব উদাসীনতার মাশুল গুণেই এশিয়া কাপের দশম আসর দেখিয়ে দিল সময়ের পরিক্রমায় কতটা লাইনচ্যুত হয়ে পড়েছে একসময় এশিয়ান প্রতিপক্ষের চোখে চোখ রেখে দাপটের সঙ্গে খেলা দেশের হকি দল। হকির সুদিন ফেরাতে কাজ করার কথা যাদের, সেই ফেডারেশনই তো লাইনচ্যুত। সর্ষেতেই যখন ভূত, অব্যবস্থাপনার রোগ সারার কাজটা তখন করবে কারা? তারপরও আশা থাকে, এক ঝাঁক প্রতিভাধর খেলোয়াড়ের দিকে তাকিয়ে; তারা যদি সঠিক নির্দেশনা-যত্ন পায়, নতুন সূর্যোদয় সম্ভব। সেজন্য মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফ্লাডলাইটে ফাঁস হয়ে পড়া হকির দৈন্যদশা সারাতে সদিচ্ছাটা দেখাতে হবে এখনই। নয়তো একসময়ে দেশের ক্রীড়াবাজারে তুমুল দাপটে মাঠ মাতানো ফুটবলের মতই দশা হবে হকিরও। ফুটবল তো ডুবেছে, হকির কেবল ছিঁড়েছে নোঙর। ভাঙা নাও, ছেঁড়া পাল, আরও গভীর দুর্বিপাকে নিশ্চিহ্ন হওয়ার আগেই হুঁশ ফেরাটা জরুরি।

Tags: এশিয়া কাপ হকিএশিয়া কাপ হকি-২০১৭বাংলাদেশ হকি দলবাংলাদেশ হকি ফেডারেশনহকি
Previous Post

খালেদা জিয়াকে পুলিশের গ্রেফতার করার প্রয়োজন নেই: আইজিপি

Next Post

কুয়েতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশির মৃত্যু

Next Post
বাংলাদেশি পরিবার ট্রেনে যাত্রা করছে, বেশিরভাগ নারী ও শিশু উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশির মৃত্যু

নির্বাচন ভবনের বহিরঙ্গন দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসিতে যাচ্ছে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT